Jahangir Khan
Bengal Liberty, ১৬ জুন :
কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ পুষ্পা বাহিনী (Jahangir Khan)। পুষ্পকে বাঁচাতে এসে কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে কেউ দৌড়ে মাঠ পেরোলেন, কেউ গাছের আড়ালে আশ্রয় নিলেন, আবার কেউ ঝাঁপ দিলেন পুকুরের জলে। রীতিমত অ্যাকশন-কমেডি সিনেমার শুটিং চলল ফলতার গ্রামে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত পুষ্পা বলে জাহির করা জাহাঙ্গীর খান গ্রেফতার হতেই তাঁর মুক্তির দাবিতে রাস্তায় নামেন শতাধিক মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। এরপরই শুরু হয় পাল্টা ধাওয়া, আর সেই তাড়ায় প্রাণ বাঁচাতে অনেক বিক্ষোভকারী পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালানোর চেষ্টা করেন। যে ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Jahangir Khan)।

পুলিশের জালে জাহাঙ্গীর (Jahangir Khan)
সরকার পরিবর্তনের পর ভোট-পরবর্তী হিংসার একাধিক মামলার তদন্ত ফের শুরু হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে। সেই সূত্রেই সামনে আসে ২০২০ সালের একটি ঘটনা। ডায়মন্ড হারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার অভিযোগে দায়ের হওয়া এফআইআরে নাম ছিল জাহাঙ্গীর খানের। অভিযোগ, সেই সময় মামলা দায়ের হলেও তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি। ফলে জাহাঙ্গীর-সহ একাধিক অভিযুক্ত কার্যত আইনের নাগালের বাইরে থেকে যান। কিন্তু নতুন করে তদন্ত শুরু হতেই পরিস্থিতি বদলে যায়। সম্প্রতি পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপরই এলাকায় শুরু হয় তীব্র রাজনৈতিক উত্তেজনা। সমর্থকদের দাবি, জাহাঙ্গীরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে।

ফলতায় উত্তেজনা (Jahangir Khan)
জাহাঙ্গীর খানের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই ফলতা এলাকায় রাস্তায় নামেন তাঁর সমর্থকরা। অভিযোগ, বিক্ষোভকারীদের একটি অংশ মিছিল করে এগিয়ে এসে জাহাঙ্গীরকে মুক্ত করার চেষ্টা করেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এরপরই দেখা যায় এক বিরল দৃশ্য। লাঠি হাতে বাহিনীর সদস্যরা এগিয়ে আসতেই বিক্ষোভকারীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কেউ দৌড়ে পালাতে থাকেন, কেউ আশপাশের গাছপালার আড়ালে আশ্রয় নেন। আর অনেকে সরাসরি পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালানোর চেষ্টা করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একাধিক মহিলা কোলে সন্তান নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।সূত্রের খবর, জাহাঙ্গীরের স্ত্রী এই বিক্ষোভে নেতৃত্ব দেন। তবে প্রশাসনের কড়া অবস্থানের সামনে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হতে হয়।



