Tapas Roy
Tapos Roy

Tapas Roy : রাজ্যে টাটাকে ফেরাবেন শুভেন্দু , ৪২ জন শিল্পপতি বিনিয়োগে ইচ্ছুক

Bengal Liberty, ১৬ জুন :

একসময়ের অবিভক্ত বাংলার হারানো অর্থনৈতিক গরিমা কি ফের ফিরে পেতে চলেছে পশ্চিমবঙ্গ? রাজ্যে পালাবদলের পর ‘ডবল ইঞ্জিন’ সরকারের হাত ধরে শিল্পায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের পথে এবার বড়সড় পদক্ষেপের ইঙ্গিত (Tapas Roy)। অন্তত ৪২ জন প্রথম সারির শিল্পপতি ইতিমধ্যেই রাজ্যে বিপুল লগ্নির ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি খোদ শিল্পমন্ত্রী তাপস রায়ের। আর এই আবহেই আগামী ২২ জুন বিধানসভায় পেশ হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, যা ঘিরে রীতিমত শোরগোল পড়ে গেছে (Tapas Roy)।

Tapas Roy
Tapos Roy

বিনিয়োগের নতুন রাস্তা ! (Tapas Roy) 

রাজ্যে পালাবদলের পরেই শিল্পের খরা কাটাতে মাঠে নেমেছে নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং এই বিষয়ে তদারকি করছেন। শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, রাজ্যে লগ্নি নিয়ে ইতিমধ্যেই অন্তত ৪২ জন শিল্পপতি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে তাঁদের সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের নির্দেশে ময়দানে নেমেছে নীতি আয়োগও। উপাধ্যক্ষ অশোক লাহিড়ির নেতৃত্বে ইতিমধ্যেই বাংলার শিল্প ও অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার কাজ পুরোদমে শুরু হয়েছে।

 

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Humayun Kabir TMC: ‘প্রয়োজনে রেজিনগর ছেড়ে দেব’, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা হুমায়ুন কবীরের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury