Statue of Lionel Messi
Bengal Liberty : এখন মেসি “রেস্টে” আছেন! তবে চিন্তার কিছু নেই। একটু ওয়ার্ম আপ করিয়ে তাঁকে ইকো পার্কে ইকো পার্কে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে (Statue of Lionel Messi)! অবশ্য এই মেসি রক্তমাংসের নন, ৭০ ফুট উঁচু বিশাল মূর্তি। বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক আনতে চলেছে ইকো পার্ক। লেকটাউন থেকে সরিয়ে নেওয়া ৭০ ফুটের বিশাল লিওনেল মেসি মূর্তির নতুন ঠিকানা হতে পারে এবার ইকো পার্ক। নগরোন্নয়ন দফতরের চূড়ান্ত অনুমতি মিললেই শুরু হবে মূর্তি স্থাপনের কাজ। এই পরিকল্পনার কথা জানাতে গিয়েই রাজ্যের মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় রসিকতার সুরে বলেন, “এখনও পর্যন্ত মেসি শুয়ে রয়েছেন, পিডব্লিউডিতে রেস্ট নিচ্ছেন। তারপর একটু ওয়ার্ম আপ করিয়ে নিয়ে যাব ইকো পার্কে।” বিশ্বকাপের মরশুমে ইকো পার্কে মেসির মূর্তি ফের দেখতে পাওয়ার সম্ভাবনায় উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরাও (Statue of Lionel Messi)।

ইকো পার্কে বসতে চলেছে ৭০ ফুটের মেসি মূর্তি! (Statue of Lionel Messi)
লেকটাউন থেকে সরিয়ে রাখা ৭০ ফুটের দীর্ঘাকৃতির লিওনেল মেসির মূর্তির নতুন ঠিকানা হতে চলেছে ইকো পার্ক। রাজ্যের মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, নগরোন্নয়ন দফতরের চূড়ান্ত অনুমতি মিললেই বিশ্বকাপের আবহে ইকো পার্কে স্থাপন করা হবে এই বিশাল মূর্তিটি। ইতিমধ্যেই প্রাথমিক সবুজ সংকেত মিলেছে বলে জানা গিয়েছে। বর্তমানে মূর্তিটি বাগুইআটির পিডব্লিউডির গুদামে রাখা রয়েছে। লেকটাউনে মূর্তি স্থাপনের সময় যে প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত সমস্যা সামনে এসেছিল, সেগুলি কাটিয়ে এবার বৈজ্ঞানিক পদ্ধতিতে ইকো পার্কে সেটি স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মেসি মূর্তি ঠিকানা ইকো পার্ক কেন? (Statue of Lionel Messi)
ইকো পার্কের বিস্তীর্ণ উন্মুক্ত এলাকা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকদের ভিড়, সবদিক বিবেচনা করেই এই স্থানকে উপযুক্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের সপ্তম আশ্চর্যের প্রতিরূপসহ নানা আকর্ষণের পাশাপাশি ৭০ ফুটের মেসি মূর্তি যোগ হলে ইকো পার্কের জনপ্রিয়তা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।রসিকতার সুর বজায় রেখে শারদ্বত মুখোপাধ্যায় আরও বলেন, “সত্যিকারের মেসিকে বসাতে পারলে আরও ভালো হতো, কিন্তু হৃতিক রোশন মেসিকে বসানো যাবে কি না….!” এখন নজর নগরোন্নয়ন দফতরের চূড়ান্ত অনুমতির দিকে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে, বিশ্বকাপের আবহেই ইকো পার্কে ‘মাথা তুলবে’ ৭০ ফুটের মেসি, আর কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য সেটাই হতে পারে এবারের সবচেয়ে বড় আকর্ষণ।


