Supreme Court
Bengal Liberty
প্রায় সাত দশক ধরে চলা এবং চার প্রজন্ম অতিক্রম করা(Supreme Court) একটি ঐতিহাসিক জমি-বিরোধ মামলার চূড়ান্ত নিষ্পত্তি করল ভারতের সর্বোচ্চ আদালত। উত্তরাখণ্ডের হরিদ্বারের ১৫.৫ বিঘা জমি নিয়ে ১৯৫৭ সালে শুরু হওয়া এই আইনি লড়াইয়ের অবসান ঘটল সুপ্রিম কোর্টের রায়ে।

মূল বিরোধের সূত্রপাত(Supreme Court)
৪ জুন, ১৯৫৭ সালে আবেদনকারী শরাফাত আলীর পূর্বপুরুষরা, যাঁরা সে সময় নাবালক ছিলেন, তাঁদের অভিভাবকের মাধ্যমে একটি নিবন্ধিত বিক্রয় দলিল (Registered Sale Deed)-এর মাধ্যমে জমিটি ক্রয় করেন। পরবর্তীতে জমির একত্রীকরণ (Consolidation) প্রক্রিয়ার সময় বিক্রেতা পক্ষ ওই বিক্রয় দলিলের বৈধতা নিয়ে আপত্তি তোলে এবং মামলা দায়ের করে।
আদালতের রায়(Supreme Court)
ট্রায়াল কোর্ট এবং পরবর্তীতে এলাহাবাদ হাইকোর্ট ১৯৫৭ সালের বিক্রয় দলিলটিকে অগ্রাহ্য করেছিল। তবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এন. ভি. আঞ্জারিয়ার বেঞ্চ সেই রায় বাতিল করে জানায়, দলিলে ঠিকানা সংক্রান্ত সামান্য বা কারিগরি অসঙ্গতি থাকলেও শুধুমাত্র সেই কারণে একটি নিবন্ধিত বিক্রয় দলিলকে অবৈধ ঘোষণা করা যায় না।


সুপ্রিম কোর্ট ১৯৫৭ সালের বিক্রয় দলিলটিকে বৈধ বলে ঘোষণা করে এবং আবেদনকারী শরাফাত আলীর পরিবারকেই ওই ১৫.৫ বিঘা জমির বৈধ মালিক হিসেবে স্বীকৃতি দেয়। দীর্ঘ ৫৯ বছর ধরে চলা এই মামলার অবশেষে নিষ্পত্তি হল সর্বোচ্চ আদালতের রায়ে।


