Scotland
Bengal Liberty
চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই নকআউট পর্বে (Scotland) প্রবেশ করেছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করেই রাজকীয় জয় তুলে নিয়েছে সেলেসাও। কিন্তু সেই ম্যাচে হারের পরই স্কটল্যান্ডের প্রধান কোচ স্টিভ ক্লার্ককে বরখাস্ত করা হল। ব্রাজিলের বিরুদ্ধে হার এবং নকআউট পর্বে প্রবেশ করতে না পারার কারণে চাকরি গেল স্কটিশ কোচের।

স্টিভ ক্লার্কের দায়িত্বকাল(Scotland)
২০১৯ সালে টানা ব্যর্থতার পর স্কটল্যান্ডের দায়িত্বে স্টিভ ক্লার্ককে নিয়োগ করা হয়। তাঁর কোচিংকালেই স্কটিশ বাহিনী ইউরো ২০২০ ও ২০২৪-এ যোগ্যতা অর্জন করে। এ ছাড়াও দীর্ঘ ২৮ বছর পর ফের একবার বিশ্বকাপের মূল প্রতিযোগিতায় স্কটল্যান্ড প্রবেশ করে।


গ্রুপ-সি-তে প্রথম ম্যাচে হাইতিকে হারানোর পরও শক্তিশালী মরক্কো ও ব্রাজিলের বিরুদ্ধে হারের পরই স্টিভ ক্লার্ককে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হল।এর আগেও তিউনিসিয়ার কোচ হার্ভে রেনার্ডকে বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হয়। বিশ্বকাপের মাঝেই ফের একবার একই ছবি দেখা গেল। ভবিষ্যতে স্কটল্যান্ডের দায়িত্ব কোন কোচের হাতে তুলে দেওয়া হয়, সেটাই দেখার বিষয়।


