Abhishek at Highcourt
Bengal Liberty:
বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে দায়ের করা মামলায় ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। বিদেশযাত্রা সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন দ্বিতীয়বারের জন্য খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, বিশেষ সুবিধা নয়—মামলার শুনানি হবে নির্ধারিত কজ লিস্ট অনুযায়ী। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার অনুমতি সংক্রান্ত মামলার শুনানি স্বাভাবিক নিয়ম মেনেই হবে। এই মামলায় ‘আউট অব টার্ন’ বা বিশেষ শুনানির কোনও প্রয়োজন নেই বলে আদালত মত প্রকাশ করে।

দ্রুত শুনানির আবেদন নাকচ
উল্লেখ্য, গত ২৩ জুন চোখের চিকিৎসার জন্য সাত দিনের বিদেশযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দ্রুত শুনানির আবেদনও করা হয়। তবে ২৪ জুন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই আবেদন খারিজ করে জানিয়ে দেয়, মামলার শুনানি নির্ধারিত তালিকা অনুযায়ী হবে।
এরপর পুনরায় দ্রুত শুনানির আবেদন জানানো হলেও আদালত আগের অবস্থানেই অনড় থাকে। সোমবারও সেই আবেদন খারিজ করে আদালত জানিয়ে দেয়, মামলার শুনানি নির্ধারিত সময়সূচি মেনেই হবে এবং কোনও বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে না।


