Bengal Liberty: সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় কাঁথির শান্তিকুঞ্জে পৌঁছলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রবীন্দ্রনাথ বসু। স্পিকার শান্তিকুঞ্জে পৌঁছালে তাঁকে স্বাগত জানান এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী।

সৌজন্য বিনিময় (Sisir Adhikari)
বাড়ির গেটের সামনে স্পিকারকে অভ্যর্থনা জানান দিব্যেন্দু অধিকারী। এরপর বিধানসভার স্পিকার বাড়ির দ্বিতীয় তলে যান। সেখানে শিশির অধিকারীর সঙ্গে তাঁর দেখা হয়। শিশিরবাবুকে সামনে পেয়ে স্পিকার তাঁকে জড়িয়ে ধরেন।

উপহার ও শ্রদ্ধা (Sisir Adhikari)
রবীন্দ্রনাথ বসু শিশির অধিকারীকে ফুল ও উপহার দিয়ে সম্মান জানান। উপহার হিসেবে শিশিরবাবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও লেখা সম্বলিত একটি বই দেন স্পিকার। পাল্টা ফুল দিয়ে স্পিকারকে শ্রদ্ধা জানান শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
আরও খবর
স্পিকার ও শিশির অধিকারীর মধ্যে কিছুক্ষণ একান্তে কথাবার্তা হয়। তবে এই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। শান্তিকুঞ্জে স্পিকারের এই আগমনে অধিকারী পরিবারের সদস্যরা অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন।


