Aparupa Poddar
Bengal Liberty: নির্ধারিত দিনে থানায় হাজিরা না দিয়ে ইমেইল ও আইনজীবীর চিঠির মাধ্যমে কারণ দর্শালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। বুধবার বেলা ১২টায় তাঁর শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল। হাজিরা না দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে এবার পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

ঘটনার প্রেক্ষাপট ও পুলিশের প্রতিক্রিয়া (Aparupa Poddar)
মঙ্গলবার এনআইএ-র হাতে স্বামী তথা রিষড়া পুরসভার কাউন্সিলর শাকির আলীর গ্রেফতারির সময় পুলিশের কাজে বাধা ও বিতর্কে জড়ানোর অভিযোগে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে মামলা রুজু হয়।
চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানিয়েছেন, অপরূপা পোদ্দার একটি মেইল পাঠিয়েছেন যেখানে তিনি হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছেন।
তবে ওই মেইলে ঠিক কতদিনের সময় চাওয়া হয়েছে, তা স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর।

প্রাক্তন সাংসদ ইমেইলে জানিয়েছেন, মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে থাকার কারণেই তিনি আজ থানায় আসতে পারেননি।
পুলিশ সূত্রে খবর, ইমেইল এবং আইনজীবীর চিঠিতে দেওয়া কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। এরপর নিয়ম অনুযায়ী তাঁকে আবারও নোটিশ পাঠানো হবে এবং আইনমাফিক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


