Spain vs Austria Preview
Bengal Liberty
চলতি বিশ্বকাপে এখন জমজমাট(Spain vs Austria Preview) নকআউট পর্ব। একের পর এক ম্যাচ স্মরণীয় হয়ে উঠছে। একদিকে যেখানে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে, অন্যদিকে ইংল্যান্ড ও বেলজিয়ামের মতো তারকাসমৃদ্ধ দল শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টিকে রয়েছে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ফুটবলপ্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
দুই দলের ভিন্ন অবস্থান(Spain vs Austria Preview)
আজ ভারতীয় সময় রাত ১২:৩০টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপীয় পরাশক্তি ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং ২৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে ফেরা অস্ট্রিয়া।


এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে প্রবল উন্মাদনা। বিশেষ নজর থাকবে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস-সহ আক্রমণভাগের ফুটবলারদের দিকে। গ্রুপ পর্বে কেপ ভার্ডের বিরুদ্ধে ড্র করার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে স্পেন। অন্যদিকে জর্ডানের বিরুদ্ধে জয়, আর্জেন্টিনার কাছে হার এবং আলজেরিয়ার বিরুদ্ধে ৩-৩ ড্রয়ের পর শেষ মুহূর্তের নাটকীয় গোলে নকআউটে জায়গা নিশ্চিত করেছে রালফ রাংনিকের অস্ট্রিয়া।
পরিসংখ্যানে এগিয়ে স্পেন(Spain vs Austria Preview)
স্পেন ও অস্ট্রিয়ার মধ্যে এ পর্যন্ত মোট ১৬টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে স্পেন জিতেছে ৯টি, অস্ট্রিয়া ৪টি, আর ৩টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে দুই দল এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। ১৯৭৮ সালের আর্জেন্টিনা বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়া ২-১ গোলে স্পেনকে হারিয়েছিল।


দুই দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির আসে ইউরো ২০০০-এর বাছাইপর্বে, যখন স্পেন ব্যবধানে অস্ট্রিয়াকে উড়িয়ে দেয়। ২০২৬ বিশ্বকাপের আগে দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০০৯ সালের নভেম্বর মাসে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সেই ম্যাচে স্পেন ৫-১ ব্যবধানে জয় পেয়েছিল।
স্পেনের সাম্প্রতিক বিশ্বকাপ হতাশা(Spain vs Austria Preview)
পরিসংখ্যান স্পেনের পক্ষেই থাকলেও সাম্প্রতিক বিশ্বকাপের নকআউট পর্বে তাদের রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় তারা। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপেও শেষ ষোলোয় টাইব্রেকারে মরক্কোর কাছে পরাজিত হয়ে অভিযান শেষ হয়।
তাই ইতিহাস ও পরিসংখ্যান স্পেনের পক্ষে থাকলেও নকআউটের চাপ সামলাতে পারবে কি না, তা নিয়েই প্রশ্ন। সব বাধা পেরিয়ে কি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারবেন লামিন ইয়ামালরা, নাকি আরও একটি অঘটনের জন্ম দেবে অস্ট্রিয়া—সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।


