Portugal vs Croatia
Bengal Liberty
আগামীকাল ভারতীয় সময় ভোর ৪:৩০টায় টরন্টো স্টেডিয়ামে বিশ্বকাপের(Portugal vs Croatia) অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। দুই দলের তারকাখচিত লড়াইয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের নজর থাকবে প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লুকা মড্রিচ-এর দ্বৈরথের দিকেও।
দুই মহাতারকার লড়াই(Portugal vs Croatia)
একদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অন্যদিকে লুকা মড্রিচ। এই দুই কিংবদন্তির সম্পর্ক আজকের নয়। দীর্ঘদিন তাঁরা রিয়াল মাদ্রিদের জার্সিতে একসঙ্গে খেলেছেন এবং ক্লাবকে একাধিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে-র শিরোপা জিতিয়েছেন। তাই বিশ্বকাপের মঞ্চে তাঁদের মুখোমুখি লড়াই ম্যাচটিকে অন্য মাত্রা দেবে, তা বলাই যায়। পাশাপাশি, দু’জনেরই এটি শেষ বিশ্বকাপ হতে পারে বলে জল্পনা রয়েছে, ফলে এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে।

পরিসংখ্যানে এগিয়ে পর্তুগাল(Portugal vs Croatia)
পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে পর্তুগাল। দুই দল আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে পর্তুগাল জিতেছে ৭টি ম্যাচ, ক্রোয়েশিয়া জিতেছে ১ বার এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।
গুরুত্বপূর্ণ কিছু তথ্য(Portugal vs Croatia)
১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম সাক্ষাতে পর্তুগাল ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল।
২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় অতিরিক্ত সময়ে গোল করে ক্রোয়েশিয়াকে বিদায় করেছিল পর্তুগাল।
প্রথম সাতটি সাক্ষাতে ক্রোয়েশিয়া কোনো জয় পায়নি। অবশেষে ২০২৪ সালে তারা পর্তুগালের বিরুদ্ধে প্রথম জয় তুলে নেয়। এরপর দুই দলের সর্বশেষ সাক্ষাৎ ড্রয়ে শেষ হয়।


উজবেকিস্তানের বিরুদ্ধে বড় জয় দিয়ে নকআউট পর্ব শুরু করলেও পরের ম্যাচে হোঁচট খেয়েছে পর্তুগাল। এবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে সমালোচকদের জবাব দিতে পারে কি রোনাল্ডোর দল? সেই প্রশ্নের উত্তর মিলবে বিশ্বকাপের এই মহারণে, যা ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে ফুটবলপ্রেমীদের উত্তেজনা।


