Debraj Chakraborty
Bengal Liberty : প্রাক্তন তৃণমূল বিধায়িকা অদিতি মুন্সির স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর গ্রেফতার (Debraj Chakraborty Arrested)। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজারহাট-গোপালপুরে কার্যত ‘বিজয় উৎসব’ উদযাপন করা হল। গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই ঢাক-ঢোল, কাঁসর, ব্যান্ড পার্টি ও মতুয়া পতাকা নিয়ে আনন্দ মিছিল বের করে বিজেপি। সেই মিছিলে উপস্থিত ছিলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। একদিকে বিজেপি এই ঘটনাকে দুর্নীতির বিরুদ্ধে মানুষের জয় হিসেবে তুলে ধরছে, অন্যদিকে দেবরাজের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও পুলিশের তদন্ত ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে (Debraj Chakraborty Arrested)।

বিজেপির উদযাপন (Debraj Chakraborty Arrested)
দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পর কার্যত উৎসবের আবহ তৈরি হয় রাজারহাট-গোপালপুরে। বিজেপি কর্মী-সমর্থকরা ঢাক-ঢোল, কাঁসর, ব্যান্ড পার্টি নিয়ে মিছিল করেন। বহু সাধারণ মানুষও রাস্তার ধারে দাঁড়িয়ে সেই উদযাপন প্রত্যক্ষ করেন। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির দাবি, প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী বেআইনিভাবে প্রায় ১,৩০০ কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় দুর্নীতি ও প্রভাব খাটিয়ে এই সম্পত্তি তৈরি হয়েছে। বিজেপির দাবি, এই গ্রেফতার দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইয়েরই প্রতিফলন।
১১টি মামলা, প্রোমোটারের অভিযোগেও তদন্ত (Debraj Chakraborty Arrested)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইআটি থানায় মোট ১১টি মামলা নথিভুক্ত রয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, প্রোমোটার অভিজিৎ সাহাও বাগুইআটি থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, দেবরাজ চক্রবর্তী ও তৃণমূল কাউন্সিলর মনীষ মুখার্জি তাঁকে প্রাণনাশের হুমকি দেন এবং সেই চাপের মুখে ৩৫ লক্ষ টাকা দিতে বাধ্য করা হয়। এই অভিযোগের ভিত্তিতেও পুলিশ তদন্ত শুরু করেছে।



