Assembly Committee Polls
Bengal Liberty : পশ্চিমবঙ্গ বিধানসভার চারটি নির্বাচিত কমিটির জন্য নির্ধারিত সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেস বা বিজেপি, কোনও পক্ষের তরফেই মনোনয়ন জমা পড়েনি (Assembly Committee Polls)। ফলে মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা কর্তৃপক্ষ। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ২১ জুলাই করা হয়েছে। এরপর স্ক্রুটিনি বা বৈধ মনোনয়নপত্র যাচাইকরণসহ নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে আগামী ২৫ জুলাই সংশ্লিষ্ট চারটি কমিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে (Assembly Committee Polls)।

বিধানসভার চার কমিটির নির্বাচন ২৫ জুলাই (Assembly Committee Polls)
বিধানসভার কার্যক্রম পরিচালনায় এই চারটি নির্বাচিত কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দলের কোনোটিই মনোনয়ন জমা না দেওয়ায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। অবশ্য সময়সীমা বৃদ্ধি পাওয়ায় আগামী ২১ জুলাইয়ের মধ্যে দলগুলো প্রার্থীদের নাম জমা দেবে বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এখন রাজনৈতিক মহলের সব নজর ২১ জুলাইয়ের দিকে। ওই নির্দিষ্ট দিনের মধ্যে কোন দল কাদের প্রার্থী মনোনীত করে এবং ২৫ জুলাইয়ের নির্বাচনে কী রাজনৈতিক সমীকরণ তৈরি হয়, এখন সেটাই দেখার।



