Abhisekh Banerjee
Bengal Liberty:
জাল কাণ্ডের মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। রক্ষাকবচের মেয়াদ আগামী ১৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। নির্দেশিকা জারি করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ওই সময় পর্যন্ত এই মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি বলে জানা গিয়েছে।

শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ জানান, মামলাটির বিস্তারিত শুনানি এর আগে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে হয়েছে। বর্তমানে বিচারপতি কৌশিক চন্দ সার্কিট বেঞ্চে থাকায় তিনি এই মুহূর্তে মামলাটি শুনতে পারছেন না। সেই কারণেই অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে। আদালত আরও জানিয়েছে, বিচারপতি কৌশিক চন্দ দায়িত্বে ফিরলেই তাঁর বেঞ্চেই মামলার পরবর্তী শুনানি হবে।


