Aparupa Poddar
Bengal Liberty : তিন বছর আগে রিষড়ার রামনবমী-পরবর্তী অশান্তির মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা প্রাক্তন কাউন্সিলর সাকির আলি (Aparupa Poddar)। এদিন তাঁকে জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। এনআইএ-র হেফাজতের মেয়াদ শেষ হয় শুক্রবার। এদিন শুনানির শেষে জামিনের নির্দেশ দেয় আদালত। একই দিনে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় থানায় হাজিরা দেন অপরূপা পোদ্দার। থানা থেকে বেরিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন (Aparupa Poddar)।

এনআইএ-র হেফাজত শেষে জামিন সাকিরের (Aparupa Poddar)
২০২৩ সালের রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রিষড়ায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই মামলার তদন্ত করছে এনআইএ। ওই মামলায় গোষ্ঠীসংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগে গত ৩০ জুন সাকির আলিকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। এরপর ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে তিনি এনআইএ-র হেফাজতে ছিলেন। শুক্রবার হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে আদালতে তোলা হয়। এনআইএ-র দাবি, ঘটনার মূল অভিযুক্তদের অন্যতম সাকির, তাই তাঁকে ফের নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন। অন্যদিকে সাকিরের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ দেখাতে পারেনি এনআইএ। এছাড়া তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্সও ছিল বলে আদালতে জানানো হয়। উভয় পক্ষের সওয়াল-জবাবের পর আদালত সাকির আলির জামিন মঞ্জুর করে।

থানায় হাজিরা অপরূপার, বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন (Aparupa Poddar)
সাকির আলিকে গ্রেফতারের দিন এনআইএ এবং পুলিশের উপস্থিতিতে রিষড়ার বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই সময় স্বামীকে নিয়ে যাওয়ার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এক পুলিশকর্মীর উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “হু আর ইউ? আমার পুলিশি নিরাপত্তার প্রয়োজন নেই।” ঘটনাস্থলে সামান্য ধাক্কাধাক্কিও হয়। এরপরই পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অপরূপার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। সেই মামলায় শুক্রবার তিনি থানায় হাজিরা দেন। থানা থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। রাস্তায় মাথা ঘুরে পড়ে য়ায়। একই দিনে একদিকে সাকির আলির জামিন, অন্যদিকে অপরূপার থানায় হাজিরা ও অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।



