ED Raid
Bengal Liberty: অর্থ পাচার বা মানি লন্ডারিং মামলার তদন্তে শুক্রবার ভোর থেকে নদিয়ার নবদ্বীপের মণিপুর এলাকায় সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়ি ও গোডাউনে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন ভোর ৫টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে ইডির দুটি দল এই অভিযান শুরু করে।

অভিযানের বিস্তারিত (ED Raid)
অশোক অধিকারী এলাকায় একজন প্রভাবশালী সুপারি ব্যবসায়ী হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম ও ত্রিপুরায় তাঁর সুপারি ব্যবসার বিশাল বিস্তার রয়েছে।সূত্রের খবর, একটি মানি লন্ডারিং বা আর্থিক তছরুপের মামলার তদন্তের সূত্র ধরেই ইডি আধিকারিকরা এই তল্লাশি চালাচ্ছেন। বিশেষ করে অসমের একটি মামলার যোগসূত্র খতিয়ে দেখতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

এদিন চারটি গাড়িতে মোট ১২ জন ইডি আধিকারিক এবং ৪ জন ব্যাংক কর্মীকে সাথে নিয়ে অভিযানে নামেন তদন্তকারীরা। ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়ি এবং সংলগ্ন কারখানা বা গোডাউনে একযোগে তল্লাশি চলছে। তদন্ত প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, তার জন্য গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে রাখা হয়েছে।ইডি আধিকারিকরা ব্যবসায়ীর বিভিন্ন আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখছেন। তল্লাশি ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।Naba
এখনও পর্যন্ত ইডি বা ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।


