India vs England Preview
Bengal Liberty
প্রথম টি২০ ম্যাচটি(India vs England Preview) বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, আগামীকাল ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয়ের পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া।

জোফরার প্রত্যাবর্তন(India vs England Preview)
অন্যদিকে ইংল্যান্ড দলও দ্বিতীয় টি২০ ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। তারকা পেস বোলার জোফরা আর্চার দলে ফেরায় ‘থ্রি লায়ন্স’ যে আরও শক্তিশালী হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

ভারতের চিন্তার কারণ(India vs England Preview)
বিগত তিন ম্যাচে রান পাননি টি২০ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক সঞ্জু স্যামসন। তবে দ্বিতীয় টি২০ ম্যাচের আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে ব্যাট হাতে কামাল দেখাতে মরিয়া তিনি। এ ছাড়াও রানআউট নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে ভারতীয় দলকে। পরপর দুই ম্যাচে ঈশান কিষান রানআউট হওয়ায় দলের চিন্তা বাড়ছে। সব মিলিয়ে, দ্বিতীয় টি২০ ম্যাচটিকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে।


