Sumit Roy
Bengal Liberty:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদন নিয়ে আজ কলকাতা হাই কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে (Sumit Roy)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দুপুর ২টোয় মামলাটি শুনানির জন্য নির্ধারিত হয়েছে। গ্রেফতারি এড়াতেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত।

উল্লেখ্য, সুমিতকে গ্রেফতার করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল পুলিশকে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছয় পুলিশ। অভিযোগ, বাড়ির গেটে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশ। মোবাইলের লোকেশনকেই হাতিয়ার করে শেষ পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতার করা হয়। আজকের শুনানিতে আদালত আগাম জামিনের আবেদন গ্রহণ করে কোনও অন্তর্বর্তী সুরক্ষা দেয় কি না, সেদিকে নজর থাকবে।


