Victor
Bengal Liberty : প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পাঠানো শোকজ নোটিসের জবাব দিলেন প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ তথা ভিক্টর (Victor)। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কার্যকলাপের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তিনি। তাঁর দাবি, শোকজের জবাব দেওয়ার সুযোগ শেষ হওয়ার আগেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে, যা নিয়মসঙ্গত নয়। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কীভাবে একই সঙ্গে শোকজ ও সাসপেনশনের সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। পাশাপাশি সাসপেনশন প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন ভিক্টর (Victor )।

সাসপেন্ড করা হয় ভিক্টরকে (Victor)
২৫ জুন, বৃহষ্পতিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপের অভিযোগে দলের সাধারণ সম্পাদক পদ থেকে ভিক্টরকে সাসপেন্ড করেছে। পাশাপশি তাঁর প্রাথমিক সদস্যপদও স্থগিত করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এমনকি এও জানানো হয়, চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের লিখিত জবাব জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে তাঁর বিরুদ্ধে আরও কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। অতঃপর চিঠির জবাব দিলেন ভিক্টর।



