CM Suvendu Adhikari
Bengal Liberty : আগেই জানিয়েছিলেন বারুইপুর কাণ্ডে দোষীদের কাউকে রেয়াত দেওয়া হবে না (CM Suvendu Adhikari)। অবশেষে বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বারুইপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে দুই পরিবারের সাথে কথা বলছেন মুখ্যমন্ত্রী। একদিকে নির্যাতিতার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। তার সাথেই ফুটবল খেলাকে কেন্দ্র করে খুন হওয়া বারুইপুরের নাবালকের পরিবারের সাথেও কথা বলেন তিনি (CM Suvendu Adhikari)।

কাউকে রেয়াত দেওয়া হবে না, আগেই জানিয়েছিলেন শুভেন্দু CM Suvendu Adhikari)
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার কলকাতার মিত্র ইনস্টিটিউশনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বারুইপুরের ঘটনায় মূল অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। প্রয়োজনে আদালতে দোষীদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের সুপারিশ করতে যা যা আইনি পদক্ষেপ প্রয়োজন, সরকার তা করবে।
একই সঙ্গে তিনি বলেন, নাবালিকা নিখোঁজ হওয়ার অভিযোগ দায়েরের পর স্থানীয় পুলিশের কোনও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধেও কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিন বারুইপুরের ঘটনার পর গণপিটুনি, রেল অবরোধ এবং পুলিশ ও সিআরপিএফের (CRPF) ওপর হামলার ঘটনাকেও গুরুত্ব দিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই ঘটনাগুলির নেপথ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনও দিকই উপেক্ষা করা হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন :
Taratala news: তারাতলা বিপর্যয়ে নিহতদের পরিবারকে ১০ লক্ষ, আহতদের ১ লক্ষ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

