Sebashray Medical Camp
Bengal Liberty:
মাটির নিচ থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যকেন্দ্র (Sebasray)। অভিযোগ, উদ্ধার হওয়া কয়েক কোটি টাকার ওষুধ এই স্বাস্থ্য শিবিরের জন্যই বরাদ্দ ছিল। ঘটনাকে সামনে রেখে অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের জন্য নির্ধারিত ওষুধের অপব্যবহার করা হয়েছে। কোটি কোটি টাকার দামী ওষুধ যা মানুষের জন্য বরাদ্দ থাকত, সেগুলো রাস্তায় ফেলে নষ্ট হচ্ছে।

ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, শামীম আহমেদ, জাহাঙ্গীর, মেহবুব গায়েন, গৌতম অধিকারী, দুই জেলা শাসক (DM), বিএমওএইচ-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। প্রায় কয়েক কোটি টাকা মূল্যের জীবনদায়ী এই ওষুধগুলো সরকারি ও বেসরকারি অনুদানে আসার পরও বিলি না করে মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ।ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে এলাকা জুড়ে। সেবাশ্রয়কে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। রোগীদের বিনা প্রয়োজনে ক্যাম্পে নিয়ে যাওয়া, মোবাইল দেখে প্রেসক্রিপশন লেখা, ভুয়ো বা অনভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো এবং ডায়গনস্টিক সরঞ্জামের অবৈধ ব্যবহারের অভিযোগ উঠেছে। সকল অভিযোগের বিরুদ্ধে FIR দায়ের হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এর পরে কোন তথ্য সামনে আসে, সেদিকেই নজর।

