US Iran Conflict
Bengal Liberty
সংঘাতবিরতি চুক্তি এখন অতীত। আবারও নতুন করে(US Iran Conflict) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে। মৌচুক্তি স্বাক্ষরের পর যে শান্তি ও স্থিতিশীলতার আশা তৈরি হয়েছিল, তাতে কার্যত জল ঢেলে দিয়ে ফের দুই তরফ থেকেই যুদ্ধের দামামা বেজে উঠেছে। হামলা-পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্য ফের অশান্ত হয়ে উঠেছে।


কবে এই সংঘাতের আগুন থামবে আর কবেই বা পরিস্থিতি স্বাভাবিক হবে— এই প্রশ্নগুলির উত্তর এখন কারও জানা নেই। তবে ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের পর সেখানে হামলার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (CENTCOM)। তাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে, এই সাম্প্রতিক হামলায় মার্কিন বাহিনীর কোনও সম্পৃক্ততা নেই। এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে বুশেহর ও কোনারাক-সহ ইরানের বেশ কয়েকটি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
কেন আবার এই সংঘাত(US Iran Conflict)
দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে মৌচুক্তি স্বাক্ষরের পর পরিস্থিতি আবারও জটিল রূপ ধারণ করে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জের ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ব থেকেই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ চলছিল। তবে নির্দিষ্ট করে এই রাতের হামলার দায় যুক্তরাষ্ট্র সরাসরি অস্বীকার করেছে।
এদিকে একটি তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের শেষকৃত্যের প্রক্রিয়া চলাকালীন মার্কিন সেনাবাহিনী আবারও ইরানের বুকে হামলা চালিয়েছে— এমন একটি অভিযোগ সামনে এসেছে। এই হামলার মাধ্যমে হোয়াইট হাউস কি কোনো বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করছে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে।

জড়িয়ে আছে ন্যাটো(US Iran Conflict)
সম্প্রতি ন্যাটো শীর্ষ সম্মেলনে কোন দেশকে আর্থিকভাবে সাহায্য করা হবে কিংবা হবে না, তা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। এর পাশাপাশি কোনো দেশকে বেশি সহযোগিতা করা, আবার কোনো দেশের ক্ষেত্রে সহযোগিতার মাত্রা সমানভাবে বণ্টন না করা নিয়েও প্রশ্ন উঠেছে।
এই কারণেই কি ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প? এই সমস্ত নেতিবাচক দিক অনেক দিন ধরেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে ছিল। সেই কারণেই কি ন্যাটোর অভ্যন্তরীণ বিতর্ক থেকে বিশ্ববাসীর নজর ঘোরানোর উদ্দেশ্যে আবারও ইরানের বিভিন্ন জায়গায় এই আকস্মিক হামলা চালানো হলো? এই নিয়ে আন্তর্জাতিক ভূরাজনীতিতে উত্তেজনা আরও একবার চরম রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আরো পড়ুন:-
Donald Trump: ট্রাম্পকে হত্যার ছক কষছে ইরান! ইসরায়েলি গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

