WWE SmackDown
Bengal Liberty
সামারস্ল্যামের আগে এবারের ডব্লিউডব্লিউই (WWE SmackDown) স্ম্যাকডাউন ছিল চমকে ভরপুর। দীর্ঘদিন পর ব্লু ব্র্যান্ডে প্রত্যাবর্তন করলেন ব্যারন করবিন। ফিরে এসেই তিনি বর্তমান ইউএস চ্যাম্পিয়ন ট্রিক উইলিয়ামস এবং কারমেলো হেইসের ওপর আক্রমণ চালান। করবিনের এই প্রত্যাবর্তনের পর ইউএস চ্যাম্পিয়নশিপকে ঘিরে এখন নতুন সমীকরণ তৈরি হয়েছে।

সিএম পাঙ্ক বনাম কোডি রোডস মেগা ম্যাচের ঘোষণা(WWE SmackDown)
অন্যদিকে, শো-র সবচেয়ে বড় ঘোষণাটিও এসেছে এদিন। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, সামারস্ল্যাম ২০২৬-এ মুখোমুখি হবেন সিএম পাঙ্ক ও কোডি রোডস। এই দুই সুপারস্টারের মহালড়াইয়ের ঘোষণা আসার পর থেকেই ডব্লিউডব্লিউই ইউনিভার্সে উত্তেজনা এখন তুঙ্গে। সামারস্ল্যামের আগের এই স্ম্যাকডাউন স্পষ্ট করে দিল যে, আগামী প্রিমিয়াম লাইভ ইভেন্টে একাধিক হাই-ভোল্টেজ ম্যাচের পাশাপাশি দর্শকদের জন্য বড় কোনো চমকও অপেক্ষা করছে।
আরো পড়ুন:-
Spain Vs Belgium : ১৬ বছর পর বেলজিয়াম কে উড়িয়ে বিশ্বকাপের সেমি – ফাইনালে স্পেন!


