Abhijit Dipke
Bengal Liberty
অনশনরত সোনমের শারীরিক অবস্থার(Abhijit Dipke) খোঁজ নিতে কালীঘাট থেকে ফোন গেল দিল্লিতে। এমনই দাবি করেছেন ককরোচ উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানান, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনমের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।

সিজেপি আন্দোলনে সংহতির বার্তা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট(Abhijit Dipke)
অভিজিৎ দীপকের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সোনমকে মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে সিজেপি (CJP)-র আন্দোলনের প্রতি সংহতিও প্রকাশ করেছেন তিনি। এই আন্দোলনকে সমর্থন করার এবং উদ্বেগ প্রকাশ করার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ১৪ জুলাই সোনমের অনশন ১৭ দিনে পড়েছে। এর আগেই অভিজিৎ দীপক জানিয়েছিলেন, দীর্ঘ অনশনের জেরে সোনমের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে; তাঁর ওজন কমছে এবং পেশির ক্ষয় শুরু হয়েছে। তা সত্ত্বেও সোনম অনশন প্রত্যাহার করতে রাজি নন বলে জানান তিনি। একই সঙ্গে অভিজিৎ প্রশ্ন তোলেন, পরিস্থিতি ক্রমশ জটিল হলেও সরকার কেন এখনও আলোচনায় বসছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনমের কথোপকথন কিংবা অভিজিতের দাবির পরও সরকারের পক্ষ থেকে আলোচনায় বসার বিষয়ে কেন এখনও কোনো নিশ্চিত পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

