Bengal Liberty: সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে জল্পনা আরও বাড়ল। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের একটি সরকারি চিঠির সূত্র ধরে জানা গেছে, সপ্তম বেতন কমিশন সংক্রান্ত একটি প্রস্তাব অর্থ দপ্তরে পাঠানো হয়েছে।

অর্থ দপ্তরের মতামতের অপেক্ষায় প্রশাসন (7th Pay Commission)
গত ৯ জুলাই জারি করা ওই চিঠিতে জানানো হয়েছে, পরবর্তী বেতন কমিশন গঠনের পর সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরকে তাদের প্রস্তাবগুলো কমিশনের কাছে পেশ করার জন্য প্রস্তুত রাখতে হবে। অর্থ দপ্তরের পর্যবেক্ষণের ভিত্তিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি মহলের মতে, পরবর্তী বেতন কমিশন গঠনের পরই কর্মচারীদের বিভিন্ন দাবি ও প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এই চিঠিকে এখনই সরাসরি বেতন কমিশন চালুর ঘোষণা হিসেবে না দেখে, বরং ভবিষ্যৎ কমিশনের কাছে প্রস্তাব পাঠানোর একটি প্রশাসনিক প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করবে।

স্বাভাবিকভাবেই, রাজ্য সরকারের অর্থ দপ্তরের অনুমতি নিয়ে এই সিদ্ধান্ত কবে নাগাদ কার্যকর হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী।
আরো পড়ুন:-
Indranil Khan: বেহালার জলজমার স্থায়ী সমাধানে তৎপর বিধায়ক ইন্দ্রনীল খান

