Taslima Nasreen
Bengal Liberty: তাসলিমাকে নিয়ে বাম, তৃণ― কোনও সরকার-ই কোনও সক্রিয় ভূমিকা পালন করেননি। শুধু সংখ্যালঘু রাজনীতি করে গিয়েছে বলে অভিযোগ করলেন মন্ত্রী তথা বিজেপি নেতা অগ্নিমিত্রা পল (Taslima Nasrin)। প্রসঙ্গত, বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন আগামী ১ আগস্ট কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। সেখানে উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন অগ্নিমিত্রাও।

নিরাপত্তাজনিত কারণে বামফ্রন্ট সরকারের আমলে তাঁকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল। দীর্ঘ সময় পর তাঁর কলকাতায় ফেরাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে বুধবার মুখ খুলতে গিয়ে বাম-তৃণমূলকে একহাত নেন অগ্নি (Taslima Nasrin)। তাঁর অভিযোগ― বামফ্রন্ট সরকার তসলিমা নাসরিনের মতো একজন প্রতিভাবান লেখিকাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল। বাম সরকার মুসলিম ভোটের রাজনীতি করেছে। কিন্তু, তসলিমা নাসরিনকে সুরক্ষা দিতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কথা তো ছেড়েই দিলাম।

তসলিমা নাসরিনের সাহিত্যকর্মের প্রশংসা করে অগ্নিমিত্রা পাল বলেন, ‘আমি শুনেছি, তসলিমাজি আসছেন। আমি তাঁর বইয়ের একজন বড় ভক্ত।’
দীর্ঘদিন পর তসলিমা নাসরিনের কলকাতা সফর এবং তা-ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরো পড়ুন:-
Mamata Banerjee: কোর্টে নাটকীয় সংলাপ কল্যাণের, কালীঘাট তৃণমূল অনুমতি পেল ২১ জুলাইয়ের

