BSF
Bengal Liberty: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করছে BSF। দু’মাসের মধ্যে একাধিক এলাকায় নতুন করে কাঁটাতার লাগানোর কাজ শেষ হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আগামী ৬ মাসের মধ্যে কাঁটাতার লাগানোর কাজ সমাপ্ত করবে BSF। সংশ্লিষ্ট বেড়ার নাম হয়েছে ‘স্মার্ট ফেন্সিং’।
নতুন সরকারের জমি হস্তান্তর: (BSF)
রাজ্যে পালা বদলের পর মাত্র দু’মাসের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স এর হাতে ১,০২৪.৭৫ একর জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যের ন’টি সীমান্তবর্তী জেলায় মোট ১৭২.৬ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণের জন্য এই জমি BSF-কে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই জমি হস্তান্তরের ফলে সীমান্তে পরিকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা আরও জোরদার হবে বলে প্রশাসনের দাবি। এছাড়াও, অনুপ্রবেশ রুখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে কাঁটাতারের বেড়া।
সরকারের বক্তব্য, সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ রুখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। বিগত সরকার জমি নিয়ে ইচ্ছে করে জট তৈরি করেছিল। কারণ, বাংলাদেশিদের রাজ্যে রেখে ভোট ব্যাংকের রাজনীতি করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে সীমান্ত এলাকায় জনবিন্যাসের পরিবর্তন ভয়ঙ্করভাবে দেখা যায়। যার ফলে স্বরূপ একাধিক জায়গায় সাম্প্রদায়িক অশান্তি তীব্র হয়। এই বেড়া নির্মাণের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা সরকারের। একইসঙ্গে, বাংলাদেশিদের ‘পুশ-ব্যাক’-ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আরও পড়ুন:
India-UK Trade Deal: কার্যকর ভারত-ব্রিটেন ঐতিহাসিক বাণিজ্য চুক্তি, সস্তা হচ্ছে স্কচ-গাড়ি-চকোলেট

