Bengal Liberty: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সাড়ে তিন বছরের শিশু কৃতী মান্নার চিকিৎসা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তার মা রুমা মান্না (Sebashray)। বুধবার বিষ্ণুপুর থানায় দায়ের করা অভিযোগে পরিবারের দাবি, স্বাস্থ্য শিবিরে কৃতীর চিকিৎসার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রতিশ্রুতি শেষ পর্যন্ত আর বাস্তবায়িত হয়নি।
জন্ম থেকেই ‘আর্টেরিওভেনাস ম্যালফরমেশন’ (AVM) রোগে আক্রান্ত কৃতী। পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও সরকারি সহায়তা না মেলায় শিশুটির শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে তার ডান হাতটি বাদ দিতে হয়। এই ঘটনায় চরম অবহেলা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে মান্না পরিবার।

পরিবারের অসহায়তার সুযোগে মিথ্যা প্রচারের অভিযোগ (Sebashray)
তাদের আরও দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত ‘নিঃশব্দ বিপ্লব’ বইয়ের ৩২৩ নম্বর পাতায় কৃতীর ছবি ব্যবহার করে প্রচার চালানো হলেও, বাস্তবে কোনো কার্যকর চিকিৎসা-সহায়তা মেলেনি। পরিবারের অভিযোগ—অসুস্থ শিশুকে সামনে রেখে স্রেফ প্রচারের স্বার্থে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

দীর্ঘদিন ধরে কোনো সুরাহা না পাওয়ায় অবশেষে এলাকার সমাজসেবী অভিজিৎ দাসের সহযোগিতায় বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অবশ্য এই গুরুতর অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরো পড়ুন:-
Sunny Leone: বেবি ডল ইন মন্দারমণি! সানির পোস্টে আন্তর্জাতিক স্তরে খ্যাতি বাড়ল মন্দারমণির

