Bengal Liberty
কথায় আছে রথ টানলে দুর্গা আসে! আজ রথ যাত্রার সঙ্গে শুরু হল দুর্গাপুজোর কাউন্টডাউন (Rath Yatra 2026)। উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হল মায়ের আগমনের। রথযাত্রার পুণ্য তিথিতে শহর ও শহরতলির বিভিন্ন ঐতিহ্যবাহী পুজো মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে এই বছরের পবিত্র খুঁটি পুজো। কলেজ স্কোয়ার, চেতলা অগ্রণী, শ্রীভূমি সহ একাধিক জায়গায় সাড়ম্বরে অনুষ্ঠিত হল খুঁটি পুজো। ইতিমধ্যেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, উৎসব বা থিমের লড়াই নয়, দুর্গাপুজো পুজোর মতোই পালিত হবে রাজ্য জুড়ে। রথের সকালে কলকাতার একাধিক এলাকায় দুর্গাপুজোর শুভারম্ভ হল।

দক্ষিণ কলকাতা Rath Yatra 2026
দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় দুর্গাপুজোর শুভারম্ভ হল। বাইকপুর উত্তরপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি , দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি (বেহালা), ৩ নং শ্রী কলোনি দুর্গোৎসব কমিটি, ২ নং শ্রী কলোনি দুর্গোৎসব, আদর্শ বালিগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা পরিষদ, বোষপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি, ২.৫ নং অধিবাসীবৃন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটি, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব, সাউথ সিটি দুর্গোৎসব, নেতাজি সুভাষ আধ্যাত্মিক অধিবাসীবৃন্দ (বেহালা), নেতাজিনগর নাগরিকবৃন্দ, কালিঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব, শীতলা মৈত্রী সংঘ (সোনারপুর), বাদামতলা আয়োজক সংঘ সহ একাধিক নামকরা জায়গায়।

উত্তর ও মধ্য কলকাতা
উত্তর ও মধ্য কলকাতার জনপ্রিয় পুজো গুলোর মধ্যে উল্টোডাঙা সংঘশ্রী, কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি, শ্যামবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী, তালতলা ব্যায়াম, বাগবাজার স্পোর্টিং ক্লাব, জোড়াবাগান যুব সংঘতি, আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি , কুমারটুলি পার্ক সার্বজনীন সহ একাধিক পুজো কমিটিতে খুঁটি পুজোর আয়োজন হয়েছিল।

সল্টলেক, কেষ্টপুর ও ভিআইপি রোড
দ্য বিধাননগর সিভিক ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এফডি ব্লক রেসিডেন্টস ক্লাব দুর্গাপূজা কমিটি, কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ, যুব সংঘ (তেলেঙ্গাবাগান ও নার্সারি বাগান, নাগেরবাজার) – এর মত একাধিক ক্লাবে।
শহরতলি ও অন্যান্য জেলা
কলকাতার আশেপাশে শহরতলির একাধিক জায়গায় খুঁটি পুজো হয় রথের সকালে। চন্দ্রবাটি দক্ষিণপল্লী সাধারণ দুর্গোৎসব সমিতি, মিলন সংঘ (জোড়াপুকুর, ঘোষপাড়া, আগরপাড়া), চাতরা সার্বজনীন দুর্গোৎসব কমিটি (পরিচালনায় – যুবশক্তি ক্লাব), উদয়রাজপুর পেয়ারাবাগান পূজা কমিটি, ক্লাব আঙিনা, চৈতন্য রিফ্রেশার্স ক্লাব (কাঁথি, পূর্ব মেদিনীপুর) সহ আরও অনেক জায়গায়।
খুঁটি পুজো শুধু দুর্গাপুজোর প্রস্তুতির সূচনা নয়, এটি বাঙালির আবেগ, ঐতিহ্য ও সম্প্রীতির এক পবিত্র প্রতীক। এই অনুষ্টান থেকেই শুরু হয় শারদোৎসবের প্রতীক্ষা, যা আগামী কয়েক মাস ধরে উৎসবের আবহে মাতিয়ে রাখবে সমগ্র বাংলাকে।

