Gianni Infantino
Bengal Liberty
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা(Gianni Infantino) ফিফাকে (FIFA) ঘিরে ফের শুরু হয়েছে তীব্র বিতর্ক। সদ্যসমাপ্ত টুর্নামেন্টের পর এবার সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। শুধু সমালোচনাই নয়, ইনফান্তিনোর পদত্যাগের দাবিও তুলেছেন তিনি। একই সুরে ফিফার প্রাক্তন সভাপতি সেপ ব্লাটারও বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। ফলে বিশ্ব ফুটবলের প্রশাসনিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ফুটবলকে ব্যবসায় পরিণত করার অভিযোগ(Gianni Infantino)
হাভিয়ের তেবাসের অভিযোগ, বর্তমান ফিফা প্রশাসন শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।
বিশ্বকাপে দলের সংখ্যা বৃদ্ধি, ক্লাব বিশ্বকাপের সম্প্রসারণ এবং একের পর এক নতুন টুর্নামেন্ট চালুর ফলে ফুটবলারদের ওপর অস্বাভাবিক শারীরিক ও মানসিক চাপ তৈরি হচ্ছে।

তাঁর দাবি, এভাবে চলতে থাকলে ফুটবলের গুণগত মান যেমন নষ্ট হবে, তেমনি খেলোয়াড়দের কেরিয়ারও ঝুঁকির মুখে পড়বে। তেবাস স্পষ্ট ভাষায় বলেন, “ফিফা ফুটবলকে ধ্বংস করছে। এই পরিস্থিতিতে জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত।”
ইনফান্তিনোকে নিশানা ব্লাটারেরও(Gianni Infantino)
শুধু লা লিগা প্রধানই নন, ফিফার প্রাক্তন সভাপতি সেপ ব্লাটারও বর্তমান কাঠামোর কড়া সমালোচনা করেছেন। তাঁর মতে, ফিফা এখন অতিরিক্ত প্রতিযোগিতা আয়োজনের দিকে ঝুঁকছে, যা ফুটবলের ঐতিহ্য এবং ভারসাম্য নষ্ট করছে। ব্লাটারের মতে, খেলার সার্বিক উন্নয়নের চেয়ে এখন আর্থিক লাভই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
বাড়ছে প্রশাসনিক চাপ(Gianni Infantino)
ফিফার সাম্প্রতিক একাধিক সিদ্ধান্ত নিয়ে ইউরোপের বিভিন্ন লিগ, ক্লাব এবং ফুটবল প্রশাসকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল। বিশেষ করে বর্ধিত ক্লাব বিশ্বকাপ ও ঠাসা আন্তর্জাতিক সূচি নিয়ে আপত্তি জানিয়ে আসছে ইউরোপীয় ফুটবল মহল। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর বিশ্ব ফুটবলপ্রেমীদের।


