Abhishek Banerjee
Abhishek Banerjee

Abhishek Banerjee : বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Bengal Liberty: 

চোখের জরুরি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৩ আগস্ট শীর্ষ আদালতে তাঁর এই আবেদনের শুনানি হতে পারে। এর আগে কলকাতা হাইকোর্টে বিদেশযাত্রার অনুমতি না পাওয়ায় তিনি শীর্ষ আদালতের শরণাপন্ন হন।

 

Advertisement
Advertisement

Abhishek Banerjee 

 

 

সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মর্মে তিনি কলকাতা হাইকোর্টে আবেদন জানান। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, অবিলম্বে এসএসকেএম হাসপাতালে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। ওই বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অভিষেকের চোখ পরীক্ষা করবেন এবং তাঁদের রিপোর্ট আদালতে জমা পড়ার পরই বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

হাইকোর্টের মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ, ৩ আগস্ট শুনানির সম্ভাবনা

Abhishek Banerjee

Abhishek Banerjee
Abhishek Banerjee

তবে হাইকোর্টের এই নির্দেশে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আবেদনে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশটি পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। এখন শীর্ষ আদালত এই বিষয়ে কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও আইন বিশেষজ্ঞদের।

 

Abhishek Banerjee 

 

উল্লেখ্য, এর আগে ‘ডিজে বাজানো’ সংক্রান্ত মন্তব্য মামলায় কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা দেয়। তবে সেই সুরক্ষার শর্ত হিসেবে তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরবর্তীকালে চোখের চিকিৎসার তাগিদ দেখিয়ে ওই নিষেধাজ্ঞা শিথিলের আবেদন করা হলেও হাইকোর্ট তৎক্ষণাৎ অনুমতি দেয়নি। ফলে হাইকোর্টের এই অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়েই তিনি সুপ্রিম কোর্টে যান। আগামী ৩ আগস্টের সম্ভাব্য শুনানিতে শীর্ষ আদালত কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই নির্ভর করছে তাঁর বিদেশে চিকিৎসার পথ সুগম হবে কি না।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ নিট প্রশ্ন ফাঁস মামলায় ১৩ জনের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury