Bengal Liberty:
মাত্র তিন মাসের সরকার। এর মধ্যেই প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাস্থল কোচবিহারের শীতলকুচি। সোমবার ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিজেপির মণ্ডল সভাপতি পবিত্র অধিকারীকে পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যেতে হয়। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে দলেরই একাংশ ডিমও ছুড়ে মারে।

BJP Inner Clashদুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা
আরও খবর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান অফিসে আসছিলেন না। সোমবার তিনি পঞ্চায়েত অফিসে আসবেন বলে খবর ছড়িয়ে পড়তেই সেখানে জড়ো হন বিজেপি কর্মীরা। অভিযোগ, স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ তৃণমূলের প্রধানকে ফের পঞ্চায়েতে বসানোর ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন এবং এর বিনিময়ে আর্থিক লেনদেন হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়।
BJP Inner Clashপুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি
বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজনা বাড়তে থাকায় মণ্ডল সভাপতি পবিত্র অধিকারীকে পুলিশের গাড়িতে করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে শীতলকুচি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

BJP Inner Clash
যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন এই অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপি কর্মীরা এই ঘটনা ঘটাননি। তাঁর দাবি, তৃণমূলের প্রধানের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং বিজেপির মণ্ডল সভাপতি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন। ডিম ছোড়ার ঘটনাও তিনি অস্বীকার করেন।
BJP Inner Clash
অন্যদিকে, মণ্ডল সভাপতি পবিত্র অধিকারীর দাবি, প্রশাসনের নির্দেশ এবং দলের সঙ্গে আলোচনা করেই বৈঠকের আয়োজন করা হয়েছিল। তাঁর অভিযোগ, সম্প্রতি দলে যোগ দেওয়া কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে এই বিক্ষোভ দেখিয়েছেন।
BJP Inner Clash
তবে বিক্ষুব্ধ কর্মীদের একাংশের অভিযোগ, স্থানীয় নেতৃত্ব দুর্নীতি ও কাটমানির সঙ্গে যুক্ত। এদিকে রবিবারই তোলাবাজি বন্ধ করতে দলের কর্মীদের হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ঠিক তার পরের দিন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল


