Bengal Liberty: স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে পশ্চিমবঙ্গের রাজভবনে (লোক ভবন) শুরু হতে চলেছে এক বিশেষ ঐতিহাসিক প্রদর্শনী। দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলার গৌরবময় অবদান এবং বীর সেনানীদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে। আর এই প্রদর্শনী ঘুরে দেখার জন্য রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রদর্শনীতে কী কী দেখতে পাওয়া যাবে? (Lok Bhavan Exhibition)
‘Celebrating Freedom through Bengal’ নামের এই প্রদর্শনীতে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বিধানচন্দ্র রায়, নন্দলাল বসু, আজাদ হিন্দ সরকার এবং আরও অনেক মহান ব্যক্তিত্বের জীবনের সঙ্গে জড়িত বহু অমূল্য ও পুরনো জিনিস রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক চিঠি, দুর্লভ ডাকটিকিট, পুরনো কয়েন, মেডেল, পোস্টকার্ড এবং বিভিন্ন ঐতিহাসিক দলিলপত্র। এগুলো দেখলে ছাত্রছাত্রীরা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস খুব কাছ থেকে অনুভব করতে পারবে।

কবে ও কীভাবে যাওয়া যাবে? (Lok Bhavan Exhibition)
দিনক্ষণ: আগামী ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট, ২০২৬ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত খোলা থাকবে।
যোগাযোগের মাধ্যম: স্কুল বা কলেজগুলি ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার জন্য lokbhavantour@gmail.com এই ইমেল আইডিতে আবেদন পাঠাতে পারে। আবেদন পাওয়ার পর ব্যাচ অনুযায়ী যাওয়ার দিন ও সময় ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/07/tulu-mondal-9/


