Katwa News
Katwa News

Katwa News: কাটোয়ায় তোলা না দেওয়ায় মারধর, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর

Bengal Liberty: পূর্ব বর্ধমানের কাটোয়ায় ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগকে ঘিরে রাজনৈতিক পারদ চড়েছে। বিএলআরও অফিসে মুহুরির কাজ করতে এবং এলাকায় ব্যবসা চালাতে ৫ লক্ষ টাকা চাঁদা বা তোলা দাবির অভিযোগ উঠেছে। টাকা দিতে অস্বীকার করায় সুজন ঘোষ নামে এক ব্যক্তিকে মারধর, প্রাণনাশের হুমকি এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিজেপির কাটোয়া নগর মণ্ডল সভাপতি সুমন দেবনাথ-সহ চার নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কাটোয়া থানার পুলিশ।

Advertisement
Advertisement

কী অভিযোগ সুজন ঘোষের? (Katwa News)

কাটোয়ার পানুহাটের আদর্শপল্লির বাসিন্দা সুজন ঘোষের অভিযোগ, তিনি ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিসের কাছে দোকান চালানোর পাশাপাশি অনলাইনের কাজ এবং মুহুরির কাজ করেন। গত বৃহস্পতিবার রাতে কয়েকজন দুষ্কৃতী লোহার রড ও সাবল নিয়ে তাঁর বাড়ির সামনে এসে তাঁকে বাইরে ডেকে পাঠায়।

অভিযোগকারীর দাবি, অভিযুক্তেরা তাঁকে জানান, বিএলআরও অফিসে কাজ করতে হলে ৫ লক্ষ টাকা দিতে হবে। সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁকে লোহার রড এবং পিস্তলের বাট দিয়ে বেধড়ক মারধর করা হয়। এমনকি গলা টিপে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ।

প্রাণভয়ে তিনি প্রথমে ২০ হাজার টাকা দিতে বাধ্য হন বলেও দাবি করেছেন সুজন। ঘটনার পরই তিনি কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার সকালে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে।

Advertisement
Advertisement

কী বলছে বিজেপি নেতৃত্ব? (Katwa News)

পুরো ঘটনাটিকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন অভিযুক্ত বিজেপির কাটোয়া নগর মণ্ডল সভাপতি সুমন দেবনাথ। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজেই পদ ছেড়ে দেবেন। পাশাপাশি, অভিযোগ প্রমাণিত না হলে আইনি পদক্ষেপ করার পাশাপাশি মানহানির মামলাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/08/viral-video-3/

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury