Agnimitra On Kunal
Agnimitra On Kunal

Agnimitra On Kunal:‘বিজেপিকে ম্যালাইন করার চেষ্টা’, পুজো বন্ধের অভিযোগে কুণালকে জবাব অগ্নিমিত্রার

Bengal Liberty:

দুর্গাপুজো বন্ধের অভিযোগকে কেন্দ্র করে কালীঘাটের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে পালটা জবাব দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বিজেপির নাম জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কুণাল ঘোষ। পুজো বন্ধের সঙ্গে সরকারের নাম জড়ানোরও কোনও কারণ নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement

উত্তর কলকাতার ২০ পল্লি সার্বজনীন দুর্গোৎসব বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন কুণাল ঘোষ। তাঁর দাবি, কিছু ব্যক্তি ও চাপের কারণে পুজো বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে তিনি প্রশ্ন তোলেন, পুজোয় বাধা দিচ্ছে কারা এবং স্থানীয় বিধায়কের ভূমিকা কী?

পুরদফতরকে সমস্যা জানানোর পরামর্শ(Agnimitra On Kunal)

কুণালের এই বক্তব্য প্রসঙ্গে অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুজো আয়োজন নিয়ে কোনও সমস্যা হলে পুর ও নগরোন্নয়ন দফতর মানুষের পাশে রয়েছে। তাঁর কথায়, “পুজো করতে কোনও সমস্যা হলে আমার দফতর রয়েছে। হেল্পলাইন নম্বর দেওয়া আছে। সেখানে ফোন করে নিজের সমস্যার কথা জানান। এছাড়াও মুখোমুখি হয়ে নিজের অসুবিধা জানানোর সুযোগ রয়েছে।”

Agnimitra On Kunal

একইসঙ্গে অগ্নিমিত্রার দাবি, কোনও সমস্যা থাকলে প্রশাসনের কাছে জানিয়ে তার সমাধান করা সম্ভব। কিন্তু সেই বিষয়কে কেন্দ্র করে অযথা সরকারের নাম জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। তাঁর বক্তব্যে কার্যত কুণাল ঘোষের অভিযোগের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।

অন্যদিকে, কুণাল ঘোষ তাঁর বিবৃতিতে দ্রুত জট কাটিয়ে ২০ পল্লির পুজো আয়োজনের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, কোনও চাপের কারণে পুজো বন্ধ হওয়া উচিত নয় এবং প্রশাসনের উচিত বিষয়টি দ্রুত সমাধান করা।

Agnimitra Paul
Agnimitra Paul

Agnimitra On Kunal

ফলে দুর্গাপুজোকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল তৃণমূল-বিজেপির রাজনৈতিক চাপানউতোর। একদিকে পুজো বন্ধের অভিযোগ, অন্যদিকে সেই অভিযোগের পালটা সরকারি সাহায্যের আশ্বাস—দুই পক্ষের বক্তব্য ঘিরে বিষয়টি এখন রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু।

Advertisement
Advertisement

আরও পড়ুন:‘কেউ ব্ল্যাকমেল করে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ্যমন্ত্রী

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury