Sujoy Hazra : সুজয়ের বাড়িতেই কি আসল রহস্য? জমি কেলেঙ্কারি মামলায় তথ্যপ্রমাণ খুঁজতে মেদিনীপুরে সিআইডি

Bengal Liberty: 

শালবনীর জমি কেলেঙ্কারি মামলার তদন্তে এবার আরও সক্রিয় হল সিআইডি। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরাকে (Sujoy Hazra)সঙ্গে নিয়ে রবিবার তাঁর মেদিনীপুর শহরের বাড়িতে তল্লাশি চালালেন তদন্তকারী আধিকারিকরা। দুপুর দেড়টা নাগাদ বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন সিআইডি আধিকারিকরা।

Advertisement
Advertisement

আর্থিক প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদ ( Sujoy Hazra )

 

উল্লেখ্য, চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার একটি মামলায় বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছেন সুজয় হাজরা। সেই মামলার তদন্ত চলাকালীনই শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ শুরু করেছে তদন্তকারী সংস্থা।

 

সূত্রের খবর, শনিবার এই মামলার তদন্তের অংশ হিসেবে সুজয় হাজরা এবং সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের হাতে থাকা তথ্যের সঙ্গে তাঁদের বক্তব্য মিলিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Sujay Hazra
Sujay Hazra

সুমিত রায়ের খোঁজ ( Sujoy Hazra )

 

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। জমি কেলেঙ্কারি, চাকরি-সহ একাধিক মামলায় সুজয় হাজরা গ্রেফতার হওয়ার পর থেকেই তদন্তের পরিধি আরও বাড়ছে। এর আগে পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁকে সঙ্গে নিয়ে মেদিনীপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল শালবনী থানার পুলিশ।

 

অন্যদিকে, সুমিত রায়ের মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছেছিল পুলিশ। সুমিতের বাড়ি এবং শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল বলে সূত্রের খবর।

 

Sujoy Hazra

 

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শালবনী থানার ওই মামলায় সুজয় হাজরা-সহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ জুলাই এই মামলার তদন্তভার সিআইডির হাতে যায়। এরপরই সুজয়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং মামলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডি। তদন্ত যত এগোচ্ছে, ততই মামলায় নতুন তথ্য সামনে আসছে বলে দাবি তদন্তকারীদের।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ ‘জয় আয়ুষ্মান’ বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, স্বাস্থ্যসুরক্ষায় বাংলায় নতুন যুগের সূচনা আজ থেকেই

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury