New Market
New Market

New Market : মির্জা গালিব স্ট্রিটে অগ্নিনিরাপত্তায় কড়া দমকল, শো-কজ ১৩ প্রতিষ্ঠানকে

Bengal Liberty : কলকাতার মির্জা গালিব স্ট্রিটে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবার কড়া পদক্ষেপ করল দমকল দফতর (New Market )। অগ্নিনিরাপত্তার একাধিক ঘাটতি চিহ্নিত হওয়ার পর বারবার নোটিস দেওয়া হলেও তা সংশোধন না করার অভিযোগে এলাকার ৯টি গেস্ট হাউস এবং ৪টি রেস্তরাঁ-কাম-বারকে শো-কজ নোটিস পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে (New Market )।

Advertisement
Advertisement

বারবার নির্দেশের পরও ঘাটতি (New Market )

দমকল দফতর সূত্রে জানা গিয়েছে, ওই প্রতিষ্ঠানগুলিতে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত একাধিক ঘাটতি নজরে এসেছিল। সেগুলি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার নোটিসও দেওয়া হয়। কিন্তু অভিযোগ, নির্ধারিত নির্দেশ সত্ত্বেও প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ করা হয়নি। এরপরই বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেয় দমকল দফতর। শো-কজ নোটিসে জানতে চাওয়া হয়েছে, অগ্নিনিরাপত্তা বিধি মেনে না চলার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে দমকল আইনের ৩৭এ ধারায় ক্লোজার অর্ডার জারি করা হবে না কেন। নোটিস পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে তাদের বক্তব্য জানাতে হবে। দমকলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, জবাব সন্তোষজনক না হলে পরবর্তী পর্যায়ে আরও কঠোর পদক্ষেপ করা হতে পারে।

Advertisement
Advertisement

দুর্ঘটনা এড়াতে কড়া দমকল দফতর (new-market)

বুধবার কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ‘শিখা ইন’ হোটেলে দমবন্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। রাত পৌনে ২টো নাগাদ হোটেলের একটি ফ্লোরে আগুন লাগে। জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরে একাধিক হোটেল ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। অভিযোগ, হোটেলের এক্সিট গেট বন্ধ থাকায় আগুন লাগার খবর পেয়েও অনেকে বেরোতে পারেননি। ফলে আতঙ্কের মধ্যে আটকে পড়েন বহু মানুষ।

পাশাপাশি, মির্জা গালিব স্ট্রিটে একাধিক গেস্ট হাউস, রেস্তরাঁ ও বার রয়েছে। ফলে অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে যাতে বড় ধরনের বিপদ না ঘটে, সেই বিষয়টি সামনে রেখেই অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলার উপর জোর দিচ্ছে দমকল দফতর। বারবার সতর্ক করার পরও ঘাটতি পূরণ না হওয়ায় এবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে সরাসরি বন্ধের নির্দেশ জারির সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন:

https://bengalliberty.com/2026/08/20/jadavpur-university-4/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury