Poetry by Rudranil Ghosh
Bengal Liberty:
বেকারত্ব, প্রতিশ্রুতি আর নির্বাচনের রাজনীতি এই তিনের মাঝে দাঁড়িয়ে এক তীব্র রাজনৈতিক কবিতা পোস্ট করলেন বিজেপির সেলিব্রিটি নেতা রুদ্রনীল ঘোষ (Poetry by Rudranil Ghosh) । তাঁর সাম্প্রতিক কবিতায় তুলে ধরলেন বর্তমান তরুণ-তরুণীর হতাশা, যারা ডিগ্রি হাতে নিয়েও আজ ‘দেড় হাজার টাকার ভাতার লাইনে’। কবিতার শুরুটাই রুদ্রনীল বলেন, ‘এপাং ওপাং ঝপাং ভবিষ্যৎ’ এই বলে (Poetry by Rudranil Ghosh) । আর এই ব্যঙ্গাত্মক শিরোনামেই যেন ধরা পড়ে এক প্রজন্মের অনিশ্চয়তা।

রুদ্রনীলের কাব্যিক কটাক্ষ(Poetry by Rudranil Ghosh)
কবিতায় উঠে এসেছে গভীর হতাশা। উঠে এসেছে প্রীতম, স্বপনদের গল্প, যারা একসময় ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসত, আজ তারা একই লাইনে দাঁড়িয়ে বেকার ভাতার আশায়। রুদ্রনীল কবিতার মাধ্যমে রাজ্য সরকারের প্রতিশ্রুতি প্রসঙ্গে ব্যাঙ্গ করে বলে – এমএ, বিএ, বি-টেক পাশ করা যুবক-যুবতীরা যখন সামান্য ভাতার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ায়, তখন ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি যেন কেবলই রাজনৈতিক স্লোগান হয়ে থাকে। রুদ্রনীল সরাসরি কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতির রাজনীতির দিকেই।কবিতার লাইনে শাসক নেতার মন্তব্যকে কটাক্ষ করে রুদ্রনীল বলেন- “দেড় হাজার টাকা নাকি পান-গুটখার খরচ!” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, এই কি তবে শিক্ষিত বেকারদের প্রাপ্য সম্মান? ‘যুবশ্রী’ প্রকল্পের অতীত স্মৃতি টেনে এনে তিনি ইঙ্গিত করেছেন, এবার কি বেকার ভাতার লাইনে দাঁড়ানো স্বার্থক হবে? নাকি প্রতিশ্রুতি আর বাস্তবের ফারাক এবারও একই থাকবে?

Rudranil Ghosh: বেকার ভাতা নিয়ে কালচারাল সেলের আহ্বায়ক শ্রী রুদ্রনীল ঘোষের নতুন কবিতা@SuvenduWB @BJP4Bengal @BJP4India @MamataOfficial @AITCofficial #bengalliberty #suvenduadhikari #MamataBanerjee #BJP #bekatbhata pic.twitter.com/wShhUTLSum
— Bengal Liberty (@bengalliberty1) February 18, 2026
শেষের অংশে শাসক দলের তীব্র সমালোচনা করে বিজেপি নেতা বলেন, “জানেন আমাদের চাকরি চুরি করল যারা সবার/ ওদের যাদের ঘরে তাড়া তাড়া নোট/তারাই দেবে এবার বেকার ভাতা/ কারণ কমাস পরেই বিধানসভার ভোট।” রুদ্রনীলের বক্তব্য বেকার ভাতা শুধুই সহানুভূতির প্রকল্প নয়, বরং ভোটের অঙ্ক মেলানোর হাতিয়ার। রুদ্রনীলের কবিতার মাধ্যমে এই অভিনব কটাক্ষ প্রসঙ্গে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- ভবিষ্যৎ কি সত্যিই ‘এপাং ওপাং ঝপাং’, নাকি তার জবাব দেবে আসন্ন নির্বাচন?
আরও পড়ুন:
HAM Radio Gangasagar: মধ্যপ্রদেশ থেকে সাগর মেলায় মেলায় হারানো দুই ভাই ফিরছেন বাড়ি, সৌজন্যে প্রশাসন ও হ্যাম রেডিও
