West Bengal Weather Update 28 February
Bengal Liberty Desk, ২৬ ফেব্রুয়ারি, কলকাতা: ফাল্গুনের শুরুতে মেঘলা আকাশ ও অকাল বৃষ্টির পর অবশেষে ছন্দে ফিরছে বাংলার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। গত কয়েকদিন বাতাসে যে জলীয় বাষ্পের আধিক্য ছিল, তা কমতে থাকায় অস্বস্তি কমবে, তবে দুপুরের রোদের তেজ বাড়লে গরমের অনুভূতি বাড়বে (West Bengal weather forecast)।
কী জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal weather forecast)?

হাওয়া অফিসের মতে, আগামী ৪ দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন না হলেও, ১ মার্চ থেকে রাজ্যে প্রাক-গ্রীষ্ম মরসুমের প্রভাব স্পষ্ট হতে শুরু করবে। আগামী সপ্তাহের শুরুতেই কলকাতার পারদ ৩৪-৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। দোলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, বরং শুষ্ক ও তপ্ত আবহাওয়ায় দোলের প্রস্তুতি সারতে হবে বঙ্গবাসীকে (West Bengal weather forecast)।
কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)

আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মূলত পরিস্কার ও রৌদ্রোজ্জ্বল হবে। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় খানিকটা কম। গতকাল, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস (West Bengal weather forecast)।
আরও পড়ুন (West Bengal weather forecast)-
বসন্তের অকাল বৃষ্টির স্বস্তি শেষ, ফের লাফিয়ে বাড়বে তাপমাত্রা (West Bengal weather forecast), কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বসন্তেই কালবৈশাখীর মেজাজ! (West Bengal weather forecast) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গ
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)-
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিং ও কালিম্পং বাদে বাকি সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ২-৩ দিন তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। দার্জিলিং, কালিম্পয়ের পার্বত্য এলাকায় হাল্কা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (West Bengal weather forecast)।
