Post office bomb threat
Post office bomb threat

Post office bomb threat: আদালতের পর পাসপোর্ট দফতর! ই-মেল হুমকিতে কাঁপছে কলকাতা ও জেলাগুলি

Bengal Liberty, Kolkata:

টানা কয়েক দিন ধরে ই-মেলের মাধ্যমে বোমা রাখার হুমকিতে কাঁপছে রাজ্য(Post office bomb threat)। আদালতের পর এ বার লক্ষ্য পাসপোর্ট দফতর ও পোস্ট অফিস। বৃহস্পতিবার কলকাতার দুই পাসপোর্ট অফিসে বিস্ফোরণের দাবি ঘিরে ছড়ায় চাঞ্চল্য, সঙ্গে জেলায় জেলায় একাধিক ডাকঘরেও পৌঁছয় একই ধরনের হুমকি। নিরাপত্তা জোরদার করে শুরু হয়েছে তল্লাশি।

কি ঘটেছে? Post office bomb threat

বৃহস্পতিবার দুপুরের দিকে কলকাতার ব্রাবোর্ন রোড ও আনন্দপুরে অবস্থিত দুই পাসপোর্ট দফতরে ই-মেলের মাধ্যমে বিস্ফোরণের হুমকি আসে। বার্তায় দাবি করা হয়, অফিসের ভিতরে বোমা রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সঙ্গে সঙ্গে কর্মী ও পরিষেবা নিতে আসা সাধারণ মানুষকে বাইরে বের করে দেওয়া হয়। পুলিশ, বম্ব ডিসপোজাল টিম এবং কুকুর নিয়ে গোটা এলাকা তল্লাশি শুরু হয়। অন্যদিকে একই সময়ে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক পোস্ট অফিসেও অনুরূপ হুমকি বার্তা পৌঁছয়। আবার আজকে কাজ শুরু হওয়ার পরেই হাওড়া ময়দান পোস্ট অফিসে একটি মেল যায়।

সেখানে দাবি করা হয়, অফিসে বোমা রাখা আছে। ফলে সঙ্গে সঙ্গে গোটা পোস্ট অফিস খালি করে দেওয়া হয়। পরে আসানসোল ও বসিরহাটের প্রধান ডাকঘরেও একই দাবি করা হয়। প্রতিটি ক্ষেত্রেই ভবন খালি করে তল্লাশি চালানো হয়েছে।

Post office bomb threat
Post office bomb threat

 

একাধিক হুমকি Post office bomb threat

গত মঙ্গলবার থেকে কলকাতা-সহ রাজ্যের একাধিক আদালতে ই-মেলের মাধ্যমে উড়িয়ে দেওয়ার হুমকি পাঠানো হচ্ছে। প্রথমে কলকাতার নগর দায়রা আদালত এবং পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা আদালতে বিস্ফোরণের সতর্কবার্তা পৌঁছয়। একই দিনে হুগলির চুঁচুড়া আদালতেও আতঙ্ক ছড়ায় অনুরূপ বার্তাকে ঘিরে। প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ ও বম্ব স্কোয়াড তল্লাশি চালায়। তবে দীর্ঘক্ষণ অনুসন্ধানের পরও কোথাও সন্দেহজনক কিছু মেলেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Post office bomb threat
Post office bomb threat

আরডিএক্স দাবিতে আদালতে আতঙ্ক Post office bomb threat

মঙ্গলবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার ফের আতঙ্ক ছড়ায় আসানসোল জেলা ও দায়রা আদালতে। পশ্চিম বর্ধমানের জেলা বিচারকের কাছে একটি ই-মেল পৌঁছয়, যেখানে দাবি করা হয় আদালত প্রাঙ্গণে বোমা রাখা হয়েছে এবং শীঘ্রই বিস্ফোরণ ঘটবে। একই ধরনের বার্তা যায় বীরভূমের সিউড়ি জেলা আদালতেও। কোথাও কোথাও আরডিএক্স মজুত থাকার কথাও উল্লেখ করা হয় ওই হুমকিতে। প্রতিটি ঘটনায় দ্রুত আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু করে পুলিশ ও বম্ব নিষ্ক্রিয়করণ দল। তবে দীর্ঘ অনুসন্ধানেও কোনও সন্দেহজনক বস্তু মেলেনি। আদালতগুলিতে টানা হুমকির পর এ বার একই কায়দায় পাসপোর্ট দফতর ও বিভিন্ন জেলার পোস্ট অফিসকে লক্ষ্য করে ই-মেল পাঠানো হয়েছে।

যদিও প্রতিটি ক্ষেত্রেই তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক মেলেনি, তবু পরপর এই বার্তায় প্রশাসন সতর্ক রয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, সব ক’টি হুমকির উৎস একই কি না এবং এর নেপথ্যে কোনও সংগঠিত চক্র কাজ করছে কি না।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury