Mohun Bagan defeats Mohammedan SC
Bengal Liberty, কলকাতা ২৬ ফেব্রুয়ারী ২০২৬: রাত পেরোলেই মহারণ। শনিবারের আইএসএলে মুখোমুখি হবে মোহন বাগান সুপার জায়ান্ট ও মহামেডান স্পোর্টিং। এই ম্যাচ ঘিরে তুমুল উন্মাদনা সমর্থকদের মধ্যে (MOHUN BAGAN VS MOHAMMEDAN SC)। একদিকে আছে সবুজ-মেরুন ব্রিগেড, যারা ২ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে। অন্যদিকে সাদা-কালো বাহিনী, যারা এখনও পর্যন্ত খাতা খুলতে ব্যর্থ, লিগ টেবিলে ১৩ নম্বর স্থানে রয়েছে।

দুই দলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। মোহন বাগান নিজের ফুল স্কোয়াড নিয়েই মাঠে নামবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে মহামেডান বিদেশি ছাড়া মাঠে নামার প্রস্তুতি চালাচ্ছে। যেহেতু ম্যাচের সংখ্যা কম, প্রতিবারের মতো এবারের ফরম্যাট আলাদা — ডাবল রাউন্ড রবিনের বদলে সিঙ্গেল রাউন্ড রবিন। তাই কোনো ম্যাচকেই সহজ ভাবছেন না মোহন বাগান সুপার জায়ান্টের কোচ সের্গিও লোবেরা। যেকোনো দল ঘুরে দাঁড়াতে প্রস্তুত — তাই সব ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছেন তিনি।
দুই প্রতিপক্ষের সমর্থকদের আশা টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং জমজমাট ফুটবলের লড়াই।

সমর্থকদের চিন্তার কারণ (MOHUN BAGAN VS MOHAMMEDAN SC)
দুই ম্যাচে ৬ পয়েন্ট পেলেও সমর্থকদের দাবি, কিছু কিছু জায়গায় মোহন বাগান স্লপি ফুটবল খেলছে। গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হচ্ছে কামিন্সরা। বড় ম্যাচে আটকে যেতে পারে সবুজ-মেরুন বাহিনী — তাই নিয়েই ফ্যানরা চিন্তিত।
অন্যদিকে মহামেডানের সমস্যার শেষ নেই। একদিকে দল এখনও জয়ের মুখ দেখেনি, তার ওপর ফুল স্কোয়াড না থাকায় কোচের কপালে চিন্তার ভাঁজ। দুই ম্যাচে গোলের দরজাও খোলেনি দল। মাঝমাঠে রক্ষণশীলতার অভাব দেখা গিয়েছে। হীরা ও দিনেশদের খেলায় কোনো প্রাণ নেই — প্রাণহীন ফুটবল খেলছে তারা।
ম্যাচের আগে এইসব প্রশ্নের উত্তর মিলবে, নাকি হাসতে হাসতে জয় তুলে নেবে মোহন বাগান — সেদিকেই থাকবে ফুটবল সমর্থকদের নজর।
TMC Candidate List: মমতা পালাচ্ছেন মুসলমান এলাকায়।
আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন: https://t.co/wLapdttROK@SuvenduWB @BJP4India @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #westbengalelection2026 #Election2026 #BJP #TMC #WestBengal pic.twitter.com/sUqj3PUPYo
— Bengal Liberty (@bengalliberty1) February 27, 2026
হেড টু হেড রেকর্ড (MOHUN BAGAN VS MOHAMMEDAN SC)
পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, মোহন বাগান অনেকটাই এগিয়ে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। মোট ২৩৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। সেখানে সবুজ-মেরুনরা জিতেছে ১১৫ বার, আর মহামেডান জয়লাভ করেছে ৩৮ বার। ড্র হয়েছে ৮২ বার।
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, প্রতিবারই জয় পেয়েছে মোহন বাগান।
শেষ তিন ম্যাচের ফলাফল:
- ডুরান্ড কাপ – ৩১ জুলাই ২০২৫ : মোহন বাগান ৩-১ মহামেডান
- ইন্ডিয়ান সুপার লিগ – ১ ফেব্রুয়ারি ২০২৫ : মোহন বাগান ৪-০ মহামেডান
- ইন্ডিয়ান সুপার লিগ – ৫ অক্টোবর ২০২৪ : মোহন বাগান ৩-০ মহামেডান
তাই বোঝাই যাচ্ছে, অতীতে ডমিনেট করে এসেছে মোহন বাগান। তবে নতুন দিন, নতুন সময়, নতুন ম্যাচ — যে কেউ খেলাটা ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটবে সেটাই এখন দেখার।
