SIR Update West Bengal 2026
Bengal Liberty, কলকাতা:
ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (SIR Update West Bengal 2026) প্রক্রিয়া ঘিরে রাজ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা নিয়ে সরব রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য। তাঁর অভিযোগ, দেশের ১২টি রাজ্যে একই প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গেই বিক্ষোভ, অগ্নিসংযোগ ও প্রশাসনিক দফতরে ভাঙচুরের ঘটনা ঘটছে।
“কেরল-তামিলনাড়ুতেও হয়েছে, সেখানে সমস্যা হয়নি”
শমীক ভট্টাচার্যের দাবি, অ-বিজেপি শাসিত Kerala ও Tamil Nadu-তেও এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে। কোথাও ধর্না বা সহিংসতা হয়নি। তাহলে বাংলায় এত আপত্তি কেন? সেই প্রশ্ন তুলেছেন তিনি।

প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য(SIR Update West Bengal 2026)
বিজেপি সভাপতির অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্যের প্রশাসনের একটি অংশ শাসকদলের প্রভাবে কাজ করেছে। তাঁর কথায়, যদি ভবানীপুরে ৪৪ হাজার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে, তবে সেই প্রক্রিয়ার দায় বুথ লেভেল অফিসারদের (BLO) ভূমিকা খতিয়ে দেখে নির্ধারণ করতে হবে। তিনি আরও বলেন “ওই এলাকা অনেক মানুষ চলে গেছেন, অনেক মানুষ স্বর্গবাসী হয়েছেন তার জন্যই তাদের নাম লিস্টে নেই। এবার কেউ তাদেরকেও যদি ওই লিস্টে অ্যাড করতে চায় তাহলে কিছু বলার নেই।”

নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ তদন্তের দাবি(SIR Update West Bengal 2026)
শমীক ভট্টাচার্য সরাসরি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার Gyanesh Kumar-কে, যেন তিনি পূর্ণ টিম নিয়ে পশ্চিমবঙ্গে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তাঁর বক্তব্য, “ফর্ম ৭ কে জমা দিল সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হল, আইন মেনে শুনানি হচ্ছে কি না।”
Ayatollah Ali Khamenei: কাশ্মীরে খামেনির মৃত্যুর প্রতিবাদে গণআন্দোলন@bengalliberty @realDonaldTrump @netanyahu #operationepicfury #DonaldTrump #BenjaminNetanyahu #AyatollahKhamenei #iran#Israel #UnitedStates #IranWar #IranMassacre #IranRevoIution2026 #WorldWar3 pic.twitter.com/l7xSL5jjl6
— Bengal Liberty (@bengalliberty1) March 1, 2026
রাজনৈতিক বার্তা স্পষ্ট
বিজেপির দাবি, ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়া স্বচ্ছভাবে হলে অনেক ‘অস্বচ্ছতা’ সামনে আসতে পারে, আর সেই কারণেই বিরোধিতা হচ্ছে। যদিও শাসকদলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আরও পড়ুন :
BJP Parivartan Yatra West Bengal: পরিবর্তনের বার্তা নিয়ে পথে বিজেপি, ‘পরিবর্তন যাত্রা’র শেষ মঞ্চ ব্রিগেড, আসছেন নরেন্দ্র মোদি

