Humayun Kabir Granted Y Plus Security
Humayun Kabir Granted Y Plus Security

Humayun Kabir Granted Y Plus Security: কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হুমায়ুন কবীর, পেলেন ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা

Bengal Liberty Desk, ৪ মার্চ: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় রদবদল মুর্শিদাবাদের রাজনীতিতে। কলকাতা হাই কোর্টের সবুজ সংকেত মেলার পর অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ‘ওয়াই প্লাস’ (Y+) ক্যাটাগরির নিরাপত্তা পেলেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। আজ, বুধবার থেকেই তাঁর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের (Humayun Kabir Granted Y Plus Security)।

কেন এই বিশেষ নিরাপত্তা (Humayun Kabir Granted Y Plus Security)?

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকেই হুমায়ুন কবীর বারবার নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। তাঁর অভিযোগ ছিল, নতুন রাজনৈতিক মঞ্চ গড়ার পর থেকে তাঁকে নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং রাজ্য পুলিশের নিরাপত্তা তাঁর জন্য পর্যাপ্ত নয়। এই মর্মে তিনি আদালতের দ্বারস্থ হলে বিচারপতি তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করার অনুমতি দেন। সেই আবেদনের ভিত্তিতেই আজ থেকে তাঁর সুরক্ষা বলয় আরও মজবুত করা হল।

নিরাপত্তার বহর ও নতুন দলের নামবদল (Humayun Kabir Granted Y Plus Security)

জানা গিয়েছে, এই ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির সুরক্ষায় হুমায়ুন কবীরের সঙ্গে সর্বদা ২ জন অফিসার এবং ১০ জন সশস্ত্র জওয়ান থাকবেন। নিরাপত্তা পাওয়ার পর বিধায়ক আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, এবার তিনি অবাধে জেলায় রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন এবং ২০২৬-এর নির্বাচনে তাঁর দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন (Humayun Kabir Granted Y Plus Security)-

West Bengal Politics 2026: “কংগ্রেস ছাড়ল বামের হাত, সঙ্গী এখন নওশাদ। হুমায়ুন হল সাথীহারা, কোন দিকে রাজনীতির ধারা?”

Humayun Kabir’s claim : হুমায়ুন কবীরকে খুনের ছক? সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা! বিস্ফোরক মন্তব্য করলেন JUP প্রতিষ্ঠাতা

এদিকে, নাম বদলও হয়েছে হুমায়ুন কবীরের রাজনৈতিক দলের। তাঁর গঠিত ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP) এখন থেকে ‘আমজনতা উন্নয়ন পার্টি’ নামে পরিচিত হবে। ভরতপুরের বিধায়কের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আজ, বুধবারই রেজিস্ট্রেশন হয়েছে বলে খবর।

এ বার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে হুমায়ুনকে। তার পর রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেবে কমিশন। তারও পরে প্রতীকের জন্য আবেদন করা যাবে (Humayun Kabir Granted Y Plus Security)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury