kolkata police
kolkata police

পুলিশের মেয়াদ উত্তীর্ণ ঘাতক গাড়ি, প্রশ্নে জেরবার লালবাজার (kolkata police)

Bengal Liberty: মেয়াদ উত্তীর্ন পাইলটকার কীভাবে ব্যবহার করে কলকাতা পুলিশ? ইতিমধ্যেই এই প্রশ্নই উঠে আসতে শুরু করেছে।

ঘটনা হল (kolkata police)

২০২৪ সালের ১০ আগস্ট যে পাইলটকারের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, সেটিকে তৃণমূল বিধয়ক শওকাত মোল্লার কনভয়ের সঙ্গে যুক্ত করার নেপথ্যে কী কারণ রয়েছে?

মেয়াদ উত্তীর্ন গাড়ি বা বৈধ কাগজ না থাকার জেরে নানা সময় মোটা টাকার কেস দিয়ে থাকে কলকাতা পুলিশের দায়িত্ব প্রাপ্ত অধিকারিকরা। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ কি নিজের বিরুদ্ধে জরিমানা ধার্য করবে?

kolkata police
kolkata police

গতকাল শওকাত মোল্লার কনভয়ে থাকা কলকাতা পুলিশের গাড়িটি এক বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনায় মহম্মদ তাজউদ্দীনের(বাইক আরোহী) মৃত্যু হয়।

দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার ঘটার পর থেকে এখনও পর্যন্ত কোনও যোগাযোগ করা হয়নি শওকাত মোল্লার তরফে। পাশাপাশি, জখম তাজউদ্দীনকে হাসপাতালে না গিয়ে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল। যার জেরে এই পরিণতি। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

ঘটনার বিভাগী তদন্তে নেমেছে লাল বাজার। নিয়ম মোতাবেক, পাইলট কারারের যাবতীয় দায়িত্ব থাকে লালবাজারের ওয়ারলেস বিভাগের হাতে। কিন্তু, মেয়াদ উত্তীর্ন পাইলট কার জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে আবদ্ধ তৃণমূল বিধায়ক শওকাত মোল্লার কনভয়ে কীভাবে যুক্ত হল?

গতকাল কলকাতা পুলিশের ট্রাফিক শাখার এক অফিসার নম্বর বাড়ানোর জন্য সেনাবাহিনীর গাড়ি আটক করেন। সেই ট্রাফিক বিভাগের নজর থেকে কীভাবে লালবাজারের মেয়াদ উত্তীর্ন পাইলট কার বেরিয়ে গেল?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury