Domkal Assembly TMC Candidate
Domkal Assembly TMC Candidate

Domkal Assembly TMC Candidate: ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মণ্ডল? প্রার্থী নির্বাচন ঘিরে জোর জল্পনা!

Bengal Liberty Desk, ৭ মার্চ, ডোমকল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে জোর চর্চা শুরু হয়েছে। বর্তমান রাজনৈতিক সমীকরণ এবং সংগঠনের পরিস্থিতি বিশ্লেষণ করলে ডোমকল টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান মণ্ডলের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্রমশই সামনে উঠে আসছে বলে দলীয় সূত্রে খবর (Domkal Assembly TMC Candidate)।

কী বলছে তৃণমূল (Domkal Assembly TMC Candidate)?

তৃণমূলের একাংশের দাবি, কামরুজ্জামান মণ্ডলকে প্রার্থী করা হলে বিরোধী শিবির থেকেও বড়সড় ভাঙন ঘটতে পারে। বিশেষ করে কংগ্রেসের কয়েকজন ব্লক স্তরের নেতা তাঁদের সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা, সারাংপুর ৫ নম্বর অঞ্চল থেকেই প্রায় এক হাজারের বেশি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিতে পারেন (Domkal Assembly TMC Candidate)।

দলীয় ঐক্যের প্রশ্নেও কামরুজ্জামান মণ্ডলের নাম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। প্রাক্তন বিধায়ক জাফিকুল ইসলামের বিরোধী লবির একাধিক নেতাও তাঁর প্রার্থিতাকে সমর্থন জানাতে আগ্রহী বলে সূত্রের দাবি। এর ফলে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই কমে গিয়ে নির্বাচনের আগে সংগঠনকে একজোট করা সহজ হতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা (Domkal Assembly TMC Candidate)।

সাংগঠনিক শক্তির দিক থেকেও কামরুজ্জামান মণ্ডলের অবস্থান মজবুত বলে দাবি করা হচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, অন্তত ১৭ জন প্রাক্তন কাউন্সিলর, ৪ জন অঞ্চল সভাপতি, ৩ জন জেলা পরিষদ সদস্য এবং প্রায় ২০ জন পঞ্চায়েত সমিতির সদস্য ইতিমধ্যেই তাঁর প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। ফলে নির্বাচনের আগে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে তাঁর প্রার্থিতা কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে অন্যদিকে, যদি আবারও প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের পরিবারের কাউকে প্রার্থী করা হয়—বিশেষ করে তাঁর ভাই জাকির হোসেনকে—তাহলে ভোটের অঙ্কে তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। মাঠপর্যায়ের কিছু রিপোর্টে এমন সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে সামিম শেখ ওরফে রুবাইয়ের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। তবে অনেকের মতে, এখনও পর্যন্ত তাঁর তেমন শক্ত সংগঠনিক ভিত্তি বা বিস্তৃত রাজনৈতিক যোগাযোগ গড়ে ওঠেনি, যা কঠিন নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন (Domkal Assembly TMC Candidate)-

Rajya Sabha Election 2026: রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের বড় চমক, প্রার্থী হচ্ছেন রাজীব কুমার! কোয়েল-বাবুল-মেনকা গুরুস্বামীকেও উচ্চকক্ষে পাঠাচ্ছেন মমতা

Humayun kabir: SIR আবহে ‘জনতা উন্নয়ন দল’ নিয়ে আজ থেকেই ভোট ময়দানে হুমায়ুন, ২৯৪ আসনের মধ্যে ৫ প্রার্থীর নাম ঘোষণা আজই

সব দিক বিবেচনা করলে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের সমর্থন এবং সম্ভাব্য দলীয় ঐক্যের নিরিখে কামরুজ্জামান মণ্ডলই ডোমকল বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূলের অন্যতম সম্ভাবনাময় মুখ হিসেবে উঠে আসছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও শেষ পর্যন্ত দলীয় নেতৃত্ব কাকে প্রার্থী করে তা নিয়েই এখন তৈরি হয়েছে জোর জল্পনা।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury