Bhoot Bangla Bollywood movie
Bhoot Bangla Bollywood movie

Bhoot Bangla Bollywood movie: ১৬ বছর পর অক্ষয়-প্রিয়দর্শন ম্যাজিক! ‘ভূত বাংলা’-র টিজারে ফিরল ‘ভুলভুলাইয়া’-র স্মৃতি, ১০ এপ্রিল মুক্তি

Bengal liberty desk :

বলিউড যখন নতুন নতুন এক্সপেরিমেন্টে ব্যস্ত, ঠিক তখনই নস্টালজিয়া আর হাসির ডালি নিয়ে ফিরলেন বলিউডের ‘কমেডি কিং’ অক্ষয় কুমার এবং মাস্টার ডিরেক্টর প্রিয়দর্শন(Bhoot Bangla Bollywood movie) । দীর্ঘ ১৬ বছর পর তাঁদের বহু প্রতীক্ষিত প্রজেক্ট ‘ভূত বাংলা’-র টিজার মুক্তি পেয়েছে  ১২ই মার্চ। টিজারটি মুক্তি পাওয়া মাত্রই দর্শকদের মনে ২০০৭ সালের সেই কালজয়ী ছবি ‘ভুলভুলাইয়া’-র স্মৃতি তাজা হয়ে উঠেছে।

Bhoot Bangla Bollywood movie
Bhoot Bangla Bollywood movie

রহস্যময় বাংলো আর ‘বধুসুর’-এর আতঙ্ক Bhoot Bangla Bollywood movie

১ মিনিট ২৩ সেকেন্ডের এই টিজার শুরু হচ্ছে এক অন্ধকার রাত এবং একটি জীর্ণ রহস্যময় ভিলা বা বাংলোর দৃশ্য দিয়ে। শুরুতেই প্রবীণ অভিনেতা আসরানির গম্ভীর কণ্ঠস্বর দর্শকদের শিহরিত করে— “মালিক, মঙ্গলপুরে কেউ বিয়ে করে না, বধুসুর আসবে!” কে এই ‘বধুসুর’? সেই রহস্য ঘনীভূত হতেই এন্ট্রি নেন অক্ষয় কুমার। ট্রেডমার্ক কমিক টাইমিং-এ সেই ভুতুড়ে বাংলো দেখে তাঁর উত্তেজিত প্রতিক্রিয়া দর্শকদের হাসতে বাধ্য করবে।

Bhoot Bangla Bollywood movie
Bhoot Bangla Bollywood movie

 

কমেডির ‘অ্যাভেঞ্জার্স’ এক পর্দায়:

‘ভূত বাংলা’-র সবথেকে বড় আকর্ষণ এর দুর্ধর্ষ কাস্টিং। এই ছবিতে কেবল অক্ষয় নন, রয়েছেন পরেশ রাওয়াল এবং রাজপাল যাদবের মতো কমেডি লেজেন্ডরা। আসরানি, মনোজ জোশী এবং রাজেশ শর্মার উপস্থিতি ছবিটিকে ‘কমেডির অ্যাভেঞ্জার্স’ করে তুলেছে। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে টাবু, ওয়ামিকা গাব্বি এবং যিশু সেনগুপ্তকে। অনেক নেটিজেনের মতে, টিজারে দেখানো হবে বাংলোটি সেই একই জায়গা যেখানে ‘মঞ্জুলিকা’-র বাস ছিল, যা ছবিটির প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

Bhoot Bangla Bollywood movie
Bhoot Bangla Bollywood movie

 

নির্মাণ ও প্রযোজনা:

বালাজি মোশন পিকচার্স ও কেপ অফ গুড ফিল্মস-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন একতা কাপুর, শোভা কাপুর এবং খোদ অক্ষয় কুমার। চিত্রনাট্য লিখেছেন আকাশ এ কৌশিক।

 

 

Bhoot Bangla Bollywood movie
Bhoot Bangla Bollywood movie

বক্স অফিসে দ্বৈরথ: ধুরন্ধর ২ বনাম ভূত বাংলা:

২০২৬ সালের ১০ই এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে বক্স অফিসের লড়াই সহজ হবে না। একদিকে যেমন আদিত্য ধরের ব্লকব্লাস্টার ‘ধুরন্ধর ২’-এর রেশ থাকবে, অন্যদিকে একই দিনে মুক্তি পাবে আদিভি শেষ এবং মৃণাল ঠাকুরের তেলুগু ছবি ‘ডাকাত’ (Dacoit: A Love Story)-এর হিন্দি ডাবড ভার্সন।

আরও পড়ুন :

ফিরছে পুরনো ম্যাজিক(Bhooth Bangla on 10th April): প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’য় চেনা ছন্দে ‘খিলাড়ি’ অক্ষয় কুমার

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury