Gas and Diesel Decrease
Bengal liberty, ১৩ ই মার্চ :
যুদ্ধের আঁচ হেঁশেলে(Gas and Diesel Decrease), কলকাতা থেকে জেলা, এলপিজি নিয়ে বাড়ছে উদ্বেগ! গত কয়েকদিন ধরেই অনলাইন বুকিং সিস্টেমে সমস্যার কারণে বিপাকে পড়েছেন গ্রাহকরা। গ্যাস বুকিং হচ্ছে কি না, অনলাইনে সেটা বোঝা যাচ্ছে না একেবারেই। অনেক সময়ে বিভ্রান্তি কর তথ্য দেওয়া হচ্ছে। অস্বাভাবিক হারে বুকিং বাড়ায় সার্ভারেও বিভ্রাট দেখা গিয়েছে। ফলে শহর থেকে জেলা – এলপিজি বিভ্রাট এখন বড় সড় সংকটের চেহারা নিয়েছে।

অনলাইন বুকিংয়ে ‘বিভ্রাট’, রাজপথে দীর্ঘ লাইন (Gas and Diesel Decrease):
ডিজিটাল ইন্ডিয়ার যুগে অধিকাংশ গ্রাহকই এখন মোবাইল অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করেন। কিন্তু হঠাৎ করেই বুকিং প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ১০ – ১২ দিন আগে গ্যাস বুক করেও পাচ্ছেন না, দাবি ক্রেতাদের। বিক্ষোভ সামলাতে আসতে হয় পুলিশ কে। শেষ মেষ পরিস্থিতি হাতের মধ্যে আসে। কলকাতা থেকে শুরু করে বর্ধমান, গ্যাসের অফিসের বাইরে দেখা যাচ্ছে লম্বা লাইন। প্রত্যেক টা জায়গা তেই দেখা যাচ্ছে এই একই চিত্র।

বেড়েছে প্যানিক বুকিং এর হার (Gas and Diesel Decrease):
গ্যাসের অভাব হতে পারে—এই আশঙ্কায় বেড়ে গিয়েছে প্যানিক বুকিং এর হার। সেই কারণেই টান পড়েছে এলপিজি র ভাণ্ডারে। গ্যাস বুকিং হয়েছে কি না, সেটাই বুঝতে পারছেন না অনেকে। শুধু মাত্র পশ্চিমবঙ্গ নয়, সমস্ত জায়গা তেই গ্যাস বুকিং নিয়ে তৈরী হচ্ছে সমস্যা।
RN Ravi: https://t.co/XvyYIRT720
বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে: https://t.co/xxHY6fnXX7আর এন রবির শপথে লোকভবনে রাজনীতির অন্য ছবি, বিমান বসুকে সামনে ডেকে ফিরহাদের ফাঁকা চেয়ার এগিয়ে দিলেন মমতা@MamataOfficial @FirhadHakim @cpimspeak @AITCofficial #RNravi #mamatabanerjee pic.twitter.com/ipWCHwe7Rl
— Bengal Liberty (@bengalliberty1) March 12, 2026
গ্রাহক দের বক্তব্য অনুযায়ী, গ্যাস বুকিং সমস্যা নিয়ে কলকাতার একাধিক ইন ডেন অফিসের বাইরে পড়েছে লম্বা লাইন। একটি গ্যাস অফিসের সামনে দাঁড়িয়ে এক গ্রাহক বলছেন, ” সকাল সাড়ে ৭ টায় এসেছি। বুকিং করতে গিয়েছি কিন্তু বুকিং নিচ্ছে না। সেই কারণেই কথা বলতে এসেছি। আরেক জন গ্রাহকের মতে, ‘ বেশ কয়েকদিন আগে গ্যাস বুকিং করেছি। কিন্তু এখনো গ্যাস পায়নি।’গ্যাস অফিসে এসেও শুনছি, গ্যাস বুক করা যাবে না। কি করবো কিছু বুজতে পারছি না।
রান্নার গ্যাসের মতো অত্যাবশ্যকীয় পরিষেবা নিয়ে এমন অচলাবস্থা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। সেই কারণে কলকাতা থেকে জেলায়, সকাল থেকেই গ্যাস অফিসের বাইরে দেখা যাচ্ছে লম্বা লাইন।কাজের দিনে অনেকেই ছুটে এসেছেন গ্যাস অফিসে। কিছু কিছু জায়গায় আবার দেখা গেলো বিক্ষোভের ছবি ও।
