Vote fever in Bengal 2026
Bengal Liberty, কলকাতা ১৫ মার্চ ২০২৬ :
আশ্বাস, আশ্বাস, শুধুই আশ্বাস। তৃণমূলের জমানাতেই কর্ম, শিক্ষা ও বাসস্থানের ধ্বংসের ছবি দেখেছে পশ্চিমবঙ্গবাসী(Vote fever in Bengal 2026) । তার সঙ্গে জুটেছে শুধু গালভরা প্রতিশ্রুতি আর আশ্বাসের বাণী— “আমরা জিতলে এই হবে, আমি ক্ষমতায় আসলে এই করব।”
কিন্তু সত্যি কথা বলতে কি, একটা জাতির মেরুদণ্ডকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার পুরোপুরি ভেঙে দিয়েছে। সামনেই আবার দরজায় কড়া নাড়ছে নির্বাচন। নির্বাচন এলেই আবার সেই ঠাকুমার ঝুলির মতো বেরিয়ে আসে প্রতিশ্রুতির ঝুলি।

গত শনিবার দুপুরে রাজারহাট–গোপালপুর বিধানসভা কেন্দ্রের(Vote fever in Bengal 2026) অধীনস্থ বিধাননগর পুরসভার তেঘরিয়ায় শিক্ষানিকেতন অনুষ্ঠানে ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে—এই ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার সঙ্গে নাকি ২৫ হাজার স্কুল শিক্ষক আবার চাকরি ফিরে পাবেন, এমনই নতুন নতুন আশ্বাসের বাণী দিতে শোনা যায় হেভিওয়েট শাসকদলের এই মন্ত্রীকে।

কাজের কাজ কিছু নেই, শুধুই আশ্বাসের মেলা (Vote fever in Bengal):
খেলা-মেলা নিয়েই চলছে রাজ্য সরকার। ঢালাও প্রকল্প ঘোষণা করা হয়, ব্যস এটুকুই। মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুজোর সময় পুজোর উদ্বোধন করতে দেখা যায়, বড় বড় ভাষণ দিতে শোনা যায়, কিন্তু কখনওই কোনও কারখানা কিংবা কর্মসংস্থানের উদ্বোধন করতে দেখা যায়নি।
রাস্তায় রাস্তায় ডিগ্রি হাতে নিয়ে ছেলে-মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। পথে পথে গণবিক্ষোভের মধ্যে পড়ছে শাসক দল। গ্রুপ-বি, গ্রুপ-সি শিক্ষক-কর্মীরা আন্দোলন করছেন, আশা কর্মীরা আন্দোলন করছেন, সরকারি কর্মচারীরাও আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন। আর সেই ঝাঁজকে ঠান্ডা করার জন্যই নতুন ‘ললিপপ’-এর ঘোষণা করেছে শাসক দল।

West Bengal Assembly Election 2026 : আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের | West Bengal Election | Bengal Liberty#WestBengal #westbengalelection2026 #WestBengalNews #WestBengalElection #BengalLiberty pic.twitter.com/kgABMttqc0
— Bengal Liberty (@bengalliberty1) March 15, 2026
এবার দেখার বাংলার মানুষ কী চায়—ভাতা ও গালভরা প্রতিশ্রুতি, নাকি সঠিক পরিচালনায় নির্মল বাংলা, সুফল বাংলা ও কর্মসংস্থান। তার উত্তর মিলবে খুব তাড়াতাড়ি।
আরও পড়ুন :
Amit Shah-Suvendu on Modi Brigade: ব্রিগেড থেকে তৃণমূলকে সরানোর ডাক! মোদির সভার পর আক্রমণে শুভেন্দু–অমিত শাহ


