Suvendu Adhikari Statement about TMC
Bengal Liberty Desk, ১৫ মার্চ, কলকাতা: ভোট ঘোষণার প্রহর গুনছে বাংলা, আর তার আগেই নন্দীগ্রাম থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। আজ, রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা স্পষ্ট বার্তা দিলেন-“এনাফ ইজ এনাফ, ১৫ বছর অনেক। এবার সত্যিকারের পরিবর্তন দরকার।” একইসঙ্গে একাধিক কর্মী ও নেতা বিজেপিতে যোগ দেওয়াকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, বেকারত্ব ও প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন তিনি।
নন্দীগ্রামে বিজেপিতে যোগদানের ঢল, তৃণমূলকে তীব্র আক্রমণ (Suvendu Adhikari from Nandigram)

আজ, রবিবার নন্দীগ্রামে বিজেপির শিবিরে যোগ দেন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষক নেতা বিদ্যার্থী দাস সহ একাধিক বিরোধী কর্মী-সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন নন্দীগ্রামের বিজেপির জেলা ও মণ্ডল সভাপতি। উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari from Nandigram)।
এই যোগদান কর্মসূচির পর সাংবাদিক বৈঠকে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, রাজ্যের মেধাবী যুবক-যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আন্দোলন করছেন, অথচ অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া মন্তব্য করে শুভেন্দু বলেন, “প্রতিদিন যেভাবে মা বোন বেটির উপর অত্যাচার চলছে, এই সময় ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা প্রয়োজন।”
রামনবমীতে বড় মিছিলের ঘোষণা (Suvendu Adhikari from Nandigram)

ভোট ঘোষণা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলনেতা বলেন, এবারের নির্বাচন ঘোষণায় দেরি হয়েছে। ২০২১ সালে ফেব্রুয়ারির শেষেই ভোট ঘোষণা হয়ে গিয়েছিল। তাঁর অভিযোগ, এই বিলম্বকে কাজে লাগিয়ে রাজ্য সরকার নানা ধাপ্পাবাজি করে বেকার যুবকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তিনি জানান, ভোট ঘোষণা হলেই তিনি নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা দেবেন। পাশাপাশি নন্দীগ্রাম আইসির বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি এবং প্রয়োজনে লিখিত অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন (Suvendu Adhikari from Nandigram)-
Shamik Suvendu Speech Brigade : ব্রিগেডে মোদি, লক্ষ্য বাংলা দখল! নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশে শুভেন্দু শামীকের বড় বার্তা
Nandigram Diwas 14 March : নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ, এক্স পোস্টে শ্রদ্ধা জ্ঞাপন শুভেন্দু অধিকারীর
এছাড়া আসন্ন রামনবমী উপলক্ষে আগামী ২৭ মার্চ নন্দীগ্রামের ডগলাস ময়দান থেকে প্রায় ২৫ হাজার মানুষের একটি বড় মিছিল বেরোনোর ঘোষণা করেন বিরোধী দলনেতা। ভোটে প্রার্থী হওয়ার প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বিজেপি টিকিট দিলে তিনি নন্দীগ্রাম থেকেই লড়তে চান। তাঁর কথায়, “আগে আমার ভূমির অগ্রাধিকার।” অর্থাৎ ভোটার দিনক্ষণ ঘোষণার কয়েক ঘণ্টা আগেই নন্দীগ্রামে শুভেন্দু বক্তব্যের স্পষ্ট করে দিল নির্বাচনী উত্তাপের পারদ কতটা ঊর্ধ্বগামী।
