Clash in Kaliganj
Bengal Liberty, ১৭ মার্চ , নদিয়া:
বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরেই নদিয়ার কালীগঞ্জে(Clash in Kaliganj) নজিরবিহীন অশান্তির সাক্ষী থাকল সিপিএম। উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে নিহত শিশু তামান্নার মা, সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাম কর্মী-সমর্থকদের একাংশ। মঙ্গলবার কালীগঞ্জে দলের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তাঁদেরই বিরুদ্ধে। ভূলুণ্ঠিত হল লাল পতাকা, ভেঙে চুরমার করা হল অফিসের চেয়ার-টেবিল।

ঠিক কী কারণে এই বিদ্রোহ? (Clash in Kaliganj)
সোমবার বামফ্রন্টের প্রার্থীতালিকায় বড় চমক ছিল সাবিনা ইয়াসমিনের নাম। বিমান বসু তাঁকে ‘শহিদ কন্যার মাতা’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে লড়াইয়ের ময়দানে নামান। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ছবিটা বদলে গেল। স্থানীয় কর্মী-সমর্থকদের দাবি, সাবিনা ইয়াসমিন কোনও দিনই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বা দলের সদস্য নন। শুধুমাত্র সহানুভূতির ওপর ভিত্তি করে কেন তাঁকে প্রার্থী করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, দলের দুর্দিনে যাঁরা দীর্ঘদিন ধরে সংগঠন সামলাচ্ছেন, তাঁদের মধ্যে থেকেই কাউকে প্রার্থী করা উচিত ছিল।

ক্ষোভের মুখে তামান্নার মা (Clash in Kaliganj):
প্রার্থী হওয়ার পর সাবিনা ইয়াসমিন জানিয়েছিলেন, তিনি মেয়ের বিচার পাওয়ার জন্য এবং সমাজের উন্নতির জন্য এই লড়াইয়ে শামিল হয়েছেন। কিন্তু এলাকার বুথ স্তরের কর্মীরা এই মনোনয়নকে ‘চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন। তাঁদের অভিযোগ, এলাকার অনেক যোগ্য দাবিদারকে সরিয়ে রেখে রাজনীতিতে আনকোরা কাউকে প্রার্থী করা তাঁরা মেনে নেবেন না।

Mamata Banerjee ভবানীপুর থেকে লড়বেন মমতা ব্য়ানার্জী | West Bengal Election #MamataBanerjee #MamataBanerjeeOfficial #WestBengalElection #BengalLiberty pic.twitter.com/ZQEHq3QxaC
— Bengal Liberty (@bengalliberty1) March 17, 2026
নেতৃত্বের নীরবতা ও রাজনৈতিক বিতর্ক (Clash in Kaliganj):
পার্টি অফিসে তাণ্ডব চলার সময় স্থানীয় নেতৃত্বকে কার্যত অসহায় দেখিয়েছে। ঊর্ধতন নেতৃত্বের তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের মতে, তৃণমূল বা বিজেপি-র মতো সিপিএম-ও এখন অরাজনৈতিক মুখ বা সেলিব্রিটি ইমেজ ব্যবহার করে ভোট বৈতরণী পার করতে চাইছে— যা দলের আদি ও কট্টরপন্থী কর্মীরা সহজে হজম করতে পারছেন না।
কালীগঞ্জের এই অন্তর্কলহ শেষ পর্যন্ত ভোটে বামেদের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। শুধু নদিয়া নয়, একই দিনে আলিপুরদুয়ারেও বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভের জেরে পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে নির্বাচনের শুরুতেই প্রার্থী নিয়ে অস্বস্তিতে প্রায় প্রতিটি রাজনৈতিক শিবিরই।
আরও পড়ুন :
Pabitra Kar Joins TMC : নন্দীগ্রামে নতুন খেলা! পদ্ম ছেড়ে ঘাসফুলে পবিত্র, নন্দীগ্রামে কি ‘শুভেন্দু বনাম পবিত্র’ লড়াই?
