BJP Second List
Bengal Liberty, ১৯ মার্চ :
ভোটের ঠিক আগে বাংলার রাজনীতিতে শুরু হয়েছে টিকিট যুদ্ধ, অসন্তোষ আর দলবদলের লড়াই (BJP Second List)। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে একঝাঁক সিটিং বিধায়কের নাম বাদ পড়তেই অন্দরে চাপা ক্ষোভ এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই ফাঁকেই রাজনৈতিক চাল সাজাতে তৎপর বিজেপি, দিল্লিতে শীর্ষ নেতৃত্বের বৈঠক ঘিরে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এখন কার্যত ‘গেমচেঞ্জার’ হতে পারে বলে ইঙ্গিত। কে থাকবেন রাজনৈতির দৌড়ে, কে হঠাৎ পাল্টাবেন শিবির! এই অনিশ্চয়তার আবহেই জমে উঠছে বাংলার ভোটের লড়াই (BJP Second List)।

তৃণমূলের তালিকায় বড় ছাঁটাই- শুরু দলবদলের জল্পনা (BJP Second List)
তৃণমূল কংগ্রেসের ঘোষিত ২৯১ আসনের প্রার্থী তালিকায় জায়গা হয়নি ৭৪ জন সিটিং বিধায়কের। এই তালিকায় রয়েছেন কয়েকজন বর্তমান মন্ত্রীও। ফলে স্বাভাবিকভাবেই দলের অন্দরে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। সূত্রের খবর, টিকিট না পাওয়া কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। যা আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

বিজেপির দ্বিতীয় দফার তালিকা নিয়ে জল্পনা (BJP Second List)
বুধবার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে বসেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আজ, বৃহস্পতিবারই সেই তালিকা প্রকাশ হতে পারে বলে সূত্রের দাবি। এখনও প্রায় ১৫০টি আসনে প্রার্থী ঘোষণা বাকি থাকায়, এই তালিকায় কারা থাকবেন, কারা বাদ পড়বেন- তা নিয়ে দলের অন্দরে যেমন জোর আলোচনা চলছে, তেমনই রাজনৈতিক মহলেও বাড়ছে কৌতূহল।

দলবদলুদের জায়গা মিলবে? (BJP Second List)
তৃণমূলের টিকিট না পাওয়া বিধায়কদের মধ্যে কেউ বিজেপির প্রার্থী হতে পারেন কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে ২০২১ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিজেপি এবার অনেকটাই সতর্ক। আগের নির্বাচনে দলবদলু প্রার্থীদের উপর ভরসা করে বিশেষ লাভ হয়নি বলেই এবার পুরনো ও সংগঠনের সঙ্গে যুক্ত নেতাদেরই অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
👉 https://t.co/cobhc3sn3Q
TMC Candidate List: ৭৪ জন বিধায়ক বাদের খাতায়! | West Bengal Election | Election News | Bengal Liberty
All India Trinamool Congress#TMCWestBengal #WestBengalElection #election2026 #electionnews #BengalLiberty pic.twitter.com/PUTzbAIg6v— Bengal Liberty (@bengalliberty1) March 17, 2026
বর্তমানে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘিরে রাজ্যের রাজনীতি এখন চরম উত্তেজনার কেন্দ্রে। কে পাচ্ছেন টিকিট, কে হচ্ছেন বঞ্চিত, আর কে বদলে ফেলছেন রাজনৈতিক শিবির, এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই। এখন শুধু সময়ের অপেক্ষা।
